Modi 3.0 Cabinet: কে কোন মন্ত্রী হচ্ছেন? শরিকদের ভাগে যাচ্ছে কোন মন্ত্রক, জেনে নিন সম্ভাব্য তালিকা
রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। তার চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতি চলছে রাজধানী দিল্লিতে। এবার নিরঙ্কুশ সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি। শরিকি দলের সমর্থন নিয়ে সরকার গড়ছে বিজেপি। কাজেই তৃতীয়বার প্রধীনমন্ত্রী পদে বসলেও তেমন সুগম হবে না সরকার পরিচালনা করা।
ইতিমধ্যেই মোদীর মন্ত্রিসভা নিয়ে জল্পনা শুরু হয়ে গিয়েছে। শরিকদের হাতে রাখতে একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রক বিজেপির হাতছাড়া হতে পারে বলে মনে করা হচ্ছে। শোনা যাচ্ছিল নীতীশের দল রেলমন্ত্রক দাবি করেছে। আবার টিডিপিও বড় মন্ত্রিত্ব চেয়ে বসেছে। সবসামলে কোন পথে এগোবে মোদীর নতুন মন্ত্রিসভা তা নিয়ে জল্পনা চলছে।

ইতিমধ্যেই মন্ত্রিসভা নিয়ে কয়েক প্রস্থ আলোচনা সেরে ফেলেছেন মোদী শাহরা। জানা গিয়েছে প্রতিরক্ষামন্ত্রকের দায়িত্বে সেই রাজনাথ সিংই থাকছেন। তবে কৃষি মন্ত্রক সম্ভবত জেডিএসের হাতে যেতে বসেছে। কারণ জেডিএস নেতা কুমারস্বামী কৃষি মন্ত্রক নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন বলে জানা গিয়েছে।
অন্যদিকে আবার নীতীশ কুমারের দল রেলমন্ত্রকের মতো গুরুত্বপূর্ণ মন্ত্রক নাকি দাবি করেছে। আবার শোনা যাচ্ছে টিডিপি স্পিকার পদ ছাড়াও ১৬টি মন্ত্রী পদ দাবি করেছে। এদিকে আবার বাংলায় জয়ী বিজেপি প্রতিনিধিদেরও মন্ত্রক দেওয়া নিয়ে জল্পনা চলছে তবে তাঁদের পূর্ণ মন্ত্রকের দায়িত্ব দেওয়া হবে কিনা তা নিয়ে জল্পনা চলছে। শোনা গিয়েছে তমলুকের জয়ী বিজেপি প্রার্থী অভিজিৎ গাঙ্গুলিকে আইনমন্ত্রকে রাখা হতে পারে। কলকাতা হাইকোর্টের এই প্রাক্তন বিচারপতি ভোটের আগে পদত্যাগ করে বিজেপিতে যোগদান করেছিলেন। এবং তমলুক কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়েছেন তিনি।
তাঁকে মন্ত্রিসভায় রাখা হতে পারে প্রতিমন্ত্রীর দায়িত্ব দিয়ে এমনই মনে করা হচ্ছে প্রাথমিক ভাবে। এবার পূর্ণ সংখ্যা গরিষ্ঠতা পায়নি বিজেপি। টিডিপি এবং জেডিইউ ও জেডিএসের উপর ভরসা করে সরকার গঠন করতে হচ্ছে বিজেপিকে। আগামীকাল তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেেবন নরেন্দ্র মোদী। এবার তাঁর পথ সুগম হবে বলে মনে করছে না রাজনৈতিক মহল। কারণ এবার বিরোধী পক্ষ শক্তিশালী থাকছে।












Click it and Unblock the Notifications