মোদীর মন্ত্রিসভায় কারা জায়গা পেতে চলেছেন? একনজরে সম্ভাব্যদের তালিকা

এদিন কেন্দ্রে ফের একবার সরকারের প্রধান হিসাবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী।

লোকসভা নির্বাচনে বিরাট জয়ের পর কেটে গিয়েছে বেশ কয়েকটা দিন। এদিন কেন্দ্রে ফের একবার সরকারের প্রধান হিসাবে শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী হিসাবে দ্বিতীয়বারের জন্য দেশ চালাবেন তিনি। এদিন সন্ধ্যা ৭টায় তাঁকে শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। একইসঙ্গে শপথ নেবেন অন্য মন্ত্রিসভার সদস্যরা।

মোদী-শাহ বৈঠক

মোদী-শাহ বৈঠক

এখন সকলের নজর, কারা হতে চলেছেন নতুন মন্ত্রিসভার সদস্য। বুধবার মোদী ও অমিত শাহ ৭ লোক কল্যাণ মার্গের বাসভবনে দেখা করে আলোচনা করেন। সেখানে ফাইনাল তালিকা নিয়ে আলোচনা হয়েছে বলে খবর। সূত্রের খবর, আপাতত অমিত শাহ কেন্দ্রীয় মন্ত্রিত্বের দায়িত্ব না নিয়ে সভাপতি হিসাবে কাজ চালিয়ে যেতে পারেন।

কে হবেন অর্থমন্ত্রী?

কে হবেন অর্থমন্ত্রী?

এখন প্রশ্ন হল, কে হবেন দেশের অর্থমন্ত্রী। কারণ অরুণ জেটলি এই পদ শুধু নয়, মন্ত্রিসভার সদস্য হওয়া থেকে অব্যাহতি চেয়েছেন। তিনি শারীরিক অসুস্থতার কথা বলে নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছেন যাতে তাঁকে কোনও পদ না দেওয়া হয়।

কোন দলকে কটি পদ

কোন দলকে কটি পদ

জানা গিয়েছে, জেডিইউ-কে দুটি মন্ত্রিত্ব পদ দেওয়া হতে চলেছে। সেখানে শিবসেনার দাবি চারটে পদ। তবে তাঁদের দেওয়া হবে দুটি পদ। আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল মন্ত্রিত্ব পেতে চলেছেন। শিরোমণি অকালি দলের হরসিমরত কউর বাদলও পদ পাবেন।

কোন রাজ্য এগিয়ে

কোন রাজ্য এগিয়ে

লোক জনশক্তি পার্টি, রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়ার তরফেও একজন করে মন্ত্রী কেন্দ্রের সরকারে দেখা যেতে পারে। এছাড়া পশ্চিমবঙ্গ, ওড়িশা, তেলাঙ্গানা, উত্তর-পূর্বের রাজ্যগুলি থেকে অনেকেই এবার মন্ত্রিত্ব পেতে পারেন।

[আরও পড়ুন:আপনার স্বপ্নের মন্ত্রিসভা বেছে নিন]

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+