যে টাকায় ইসরো চাঁদে পৌঁছে গেল, সেই হাজার কোটিতে ১০০ কিমি রাস্তাও হয় না বেঙ্গালুরুতে

একেবারে কম খরচে মহাকাশে চন্দ্রযান পাঠিয়ে তাক লাগিয়ে দিয়েছে ভারত। ইসরোর বিজ্ঞানীদের এই সাফল্যে শুধু ভারত নয় গোটা বিশ্ব গর্বিত।

একেবারে কম খরচে মহাকাশে চন্দ্রযান পাঠিয়ে তাক লাগিয়ে দিয়েছে ভারত। ইসরোর বিজ্ঞানীদের এই সাফল্যে শুধু ভারত নয় গোটা বিশ্ব গর্বিত। এত কম খরচে এত বড় একটি কাজ যে করা যেতে পারে, তা ভারতের বিজ্ঞানীরা করে দেখিয়েছেন। চাঁদের মাটিতে চন্দ্রযান ২ সফ্ট ল্যান্ডিং করতে না পারলেও অভিযান একেবারেই ব্যর্থ হয়নি। বরং ইসরোর সাফল্য ঈর্ষা করার মতো।

যে টাকায় ইসরো চাঁদে পৌঁছে গেল, সেই হাজার কোটিতে ১০০ কিমি রাস্তাও হয় না বেঙ্গালুরুতে

মাত্র ৯৭৮ কোটি টাকায় পৃথিবীপৃষ্ঠ থেকে ৩ লক্ষ ৮৮ হাজার কিলোমিটার দূরে চন্দ্রপৃষ্ঠে অভিযান চালিয়েছে ভারত। অথচ দক্ষিণ ভারতের শহর বেঙ্গালুরুতে কালো পিচের রাস্তার উপরে সাদা প্রলেপ বা হোয়াইট টপলিং দিতে খরচ পড়েছে ৯৮৬ কোটি টাকা। তবে তা মাত্র কত কিলোমিটার রাস্তার জন্য তা জানলে মাথা খারাপ হতে পারে।

জানা গিয়েছে, মাত্র ৯৪ কিলোমিটার রাস্তার জন্য প্রায় এক হাজার কোটি টাকা লেগেছে।

বেঙ্গালুরু পুরসভা দুটি সংস্থাকে এই কাজের বরাত দিয়েছে। এই দুটি সংস্থার নাম হল - এনসিসি ও মধুকন প্রোজেক্ট।

সাধারণভাবে এক কিলোমিটার রাস্তা করতে তিন থেকে চার কোটি টাকা খরচ হয়। সেই রাস্তাকে আরও শক্তিশালী ও মজবুত করতে প্রতি কিলোমিটারে আরও এক কোটি টাকা খরচ করা যেতে পারে।

কিন্তু সেই রাস্তার উপরে যদি আবার হোয়াইট টপলিং ব্যবহার করা হয় তাহলে তার খরচ গিয়ে দাঁড়াতে পারে ৮ থেকে ৯ কোটি টাকায়। এবং এভাবেই মাত্র একশো কিলোমিটারের কম রাস্তা করতে বেঙ্গালুরুতে খরচ হচ্ছে হাজার কোটি টাকা। যে টাকায় ভারতের মহাকাশযান চাঁদে পৌঁছে যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+