(ছবি) দিল্লি চিড়িয়াখানায় খাঁচায় পড়ে সাদা বাঘের আক্রমণে প্রাণ হারাল কিশোর

দিল্লি চিড়িয়াখানায় খাঁচায় পড়ে সাদা বাঘের আক্রমণে প্রাণ হারাল কিশোর
নয়াদিল্লি, ২৩ সেপ্টেম্বর : দিল্লির চিড়িয়াখানায় বাঘের আক্রমণে প্রাণ গেল কিশোরের। প্রত্যক্ষদর্শীদের কথায়, কাছ থেকে বাঘের ছবি তুলতে গিয়ে বাঘের খাঁচার ঘেরাটোপের মধ্যে পড়ে যায় ওই কিশোর। এরপরই বাঘটির আক্রমণে মৃত্যু হয় ওই কিশোরের। আর এই ঘটনার জেরেই উত্তেজনা ছড়াল দিল্লির চিড়িয়াখানা চত্ত্বরে।

<blockquote class="twitter-tweet blockquote" lang="en"><p>Dead body of the student mauled by a white tiger in a zoo in Delhi <a href="http://t.co/OCQChFI7BD">pic.twitter.com/OCQChFI7BD</a></p>— ANI (@ANI_news) <a href="https://twitter.com/ANI_news/status/514342624027627520">September 23, 2014</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

প্রত্যক্ষদর্শীর কথায়, বাঘের এলাকার ঘেরাটোপের ব্যারিকেট উচ্চতায় বেশ নীচু ছিল। দ্বাদশ শ্রেণীর ওই কিশোর আচমকাই পিছলে বাঘের ঘেরাটোপের সামনের শুষ্ক পরিখার মধ্যে পড়ে যায়। তখন খাঁচার মধ্যেই ঘোরাফেরা করছিল পূর্ণ দৈর্ঘের সাদা বাঘটি। কয়েক মুহূর্তের মধ্যে ওই কিশোরকে আক্রমণ করে মেরে ফেলে ক্ষিপ্ত বাঘটি। নিরাপত্তারক্ষীরা আসতে আসতে ততক্ষণে সব শেষ।

এক প্রত্যক্ষদর্শীর কথায়, প্রায় দুপুর দেড়টা নাগাদ বাঘটির বিশাল গর্জন শোনা যায়। তারপরই হঠাৎ একজনের চিৎকার শুনে খাঁচার দিকে তাকিয়ে দেখি একটি মানুষ সাদা বাঘটির চোয়ালে আটকা পড়ে যন্ত্রণায় চিৎকার করছে। ১০-১৫ মিনিট কোনওমতে বেঁচেছিল ওই যুবক, কিন্তু নিরাপত্তারক্ষীদের খবর দেওয়ার পর তারা আসতে আসতে সব শেষ।

আর এক প্রত্যক্ষদর্শীর কথায়, বাঘটি প্রথমে কিশোরকে আক্রমণ করেনি। কিশোরটি খাঁচায় পড়ে যাওয়ার পর, বাঘকে সামনে দেখে ভয় পেয়ে যায় সে। কিংকর্তব্যবিমূঢ়ের মতো হাত পা জোড়াজুড়ি করতে থাকে বাঘের সামনে। তখনও বাঘটি কিছু করেনি। কিন্তু কয়েকজন আচমকাই বাঘটিকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। এর পরেই ক্ষিপ্ত বাঘটি আক্রমণ করে ওই কিশোরের উপর। কিশোর পালাতে গেলে বাঘটি তাঁর উপর ঝাপটে পড়ে। ঘাড়ে প্রথম আঘাত করে বাঘটি। তারপর মুখে করে নিয়ে গিয়ে মেরে ফেলে তাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+