মন কি বাত-এ প্রধানমন্ত্রীর তারিফ ভারতীয় যুব ফুটবল দলের, আর কী বললেন তিনি

মন কি বাত অনুষ্ঠানে ভারতীয় ক্রীড়াবিদদের তারিফ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত একমাসে ভারতীয় হকি দল, কাদম্বি শ্রীকান্ত এবং ফিফার অনূর্ধ বিশ্বকাপে ভারতীয় দলের কর্মক্ষমতার প্রশংসা করেন মেদী

মন কি বাত অনুষ্ঠানে ভারতীয় ক্রীড়াবিদদের তারিফ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গত একমাসে ভারতীয় হকি দল, কাদম্বি শ্রীকান্ত এবং ফিফার অনূর্ধ বিশ্বকাপে ভারতীয় দলের কর্মক্ষমতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

মন কি বাত-এ প্রধানমন্ত্রীর তারিফ ভারতীয় যুব ফুটবল দলের, আর কী বললেন তিনি

গত একমাসে ভারতীয় হকি দল এশিয়া কাপ জয় করেছে। যা গত দশ বছরে প্রথমবার। সেই জন্য পুরো দলকেই অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। অন্যদিকে, ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় কাদম্বি শ্রীকান্ত জয়ী হয়েছেন ডেনমার্ক ওপেনে। সেজন্য শ্রীকান্ত এবং তাঁর সহযোগীদেরও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী। এদিনের মন কি বাত অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ের সঙ্গে ক্রীড়াবিদদের অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে ফিফার অনূর্ধ বিশ্বকাপে ভারতীয় দলের খেলা দর্শকদের মন জয় করেছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ উজ্জ্বল বলেও মন্তব্য করেছেন তিনি।

কাদম্বি শ্রীকান্ত এবছরে তিনটি খেতাব জিতেছেন। চতুর্থ খেতাবের লক্ষ্যে ব্যাডমিন্টনের ফ্রেঞ্চ ওপেনে ভারতেরই এইচ এস প্রণয়কে হারিয়ে দেন।

অন্যদিকে, বিশ্ব যুব ফুটবলের অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপে একেবারে নতুনদের নিয়ে খেলতে নেমে, তারা দর্শকদের মন জয় করেছে। দ্বিতীয় রাউন্ডে উঠতে না পারলেও, নবীন খেলোয়াড়দের খেলা বিশেষ করে মনিপুরের গরিব পরিবার থেকে উঠে আসা জ্যাকসন সিং-এর খেলা সকলের নজর কেড়েছে। প্রথম ভারতীয় হিসেবে ফিফা ওয়ার্ল্ড কাপে গোল করার নজিরও তাঁরই দখলে।

একইসঙ্গে কলম্বিয়ার বিরুদ্ধে ভারতের আক্রমণাত্মক খেলাও ইতিহাসে লেখা থাকবে।

অন্যদিকে কোহলির নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দলও প্রায় বিরামহীন ভাবেই জিতে চলেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+