২০১৯-এর মহাযুদ্ধের দামামা বেজে গিয়েছে, জেনে নিন কোন রাজ্যে কার শক্তি কত
২০১৯ লোকসভা মহাযুদ্ধের দামামা বেজে গিয়েছে। ২০১৪-য় মোদী ম্যাজিক কাজ করলেও, সাম্প্রতিক উপনির্বাচনে কিন্তু বিরোধীদের দিকেই পাল্লা ভারী।
২০১৯-এর মহাযুদ্ধের দামামা বাজছে। তৈরি সমস্ত রাজনৈতিক দল। তার আগে ফিরে দেখা কোন রাজ্যে কার কেমন শক্তি। ২০১৪ লোকসভা নির্বাচনে কে কতগুলি আসন পেয়েছিল, তার রাজ্যওয়াড়ি ফলাফল একনজরে তুলে ধরা হল। যদিও সেই পরিস্থিতির সঙ্গে অনেক রাজ্যেই এখন বদল ঘটেছে। তার নিরিখেই একবার চোখ মেলা দেশের রাজনৈতিক অবস্থার দিকে।

আন্দামান-নিকোবর
আন্দামান দ্বীপরাজ্যে একটিমাত্র লোকসভা আসন রয়েছে। একমাত্র আসন বিজেপির দখলে। কংগ্রেস প্রার্থীকে ৭ হাজার ৮০০ ভোটে হারিয়ে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে জয়ী হয় বিজেপি।

অন্ধ্রপ্রদেশ
অন্ধ্রপ্রদেশে মোট আসন ২৫টি। তার মধ্যে ২০১৪-য় টিডিপির দখলে ছিল ১৫টি আসন। আটটি আসনে জয়ী হয় ওয়াইএসআর কংগ্রেস। বিজেপি পায় ২টি আসন।

অরুণাচল প্রদেশ
এ রাজ্যে মোট দুটি আসনের মধ্যে বিজেপি ও কংগ্রেস একটি করে আসন ভাগ করে নিয়েছিল। অরুণাচল পশ্চিমে জিতেছিল বিজেপি। আর অরুণাচল পূর্বে জয়ী কংগ্রেস প্রার্থী।

অসম
অসমে মোট ১৪টি লোকসভা আসন। তার মধ্যে বিজেপি পায় ৭টি, কংগ্রেস তিনটি, তিনটি আসনে জয়ী হয় এআইইউডিএফ, নির্দল পায় একটি আসন।

বিহার
বিহারে মোট ৪০টি লোকসভা আসনের মধ্যে অর্ধেকেরও বেশি ২২টি আসন পায় বিজেপি। কংগ্রেস পায় মাত্র দুটি আসন। এলজেপি পায় ৬টি আসন, আরজেডি ৪, বিএলএসপি ৩, জেডিইউ ২ ও জাতীয়তাবাদী কংগ্রেস পায় একটি আসন।

চণ্ডীগড়
চণ্ডীগড়ের একমাত্র লোকসভা আসন। সেই আসনে জয়ী হয় বিজেপি। বিজেপির অনুপম খের ৭০ হাজার ভোট জয়ী হয় কংগ্রেসের পবন বনসলের বিরুদ্ধে।

ছত্তিশগড়
ছত্তিশগড়ে লোকসভা আসন সংখ্যা ১১। ১১টির মধ্যে ১০টি আসনে জয়ী হয় বিজেপি। কংগ্রেস পায় মাত্র একটি আসন।

দাদরা ও নগর হাভেলি
কেন্দ্রশাসিত দাদরা নগর হাভেলিতে একমাত্র আসন। এই আসনটিও বিজেপির দখলে যায়। বিজেপি প্রার্থী ৬ হাজারেরও কম ভোটে হারান কংগ্রেস প্রার্থীকে।

দমন ও দিউ
কেন্দ্রশাসিত দমন দিউয়েও মাত্র একটি লোকসভা আসন। এই আসনটিতেও বিজেপির প্রার্থী নিকটতম কংগ্রেস প্রার্থীকে হারিয়ে জয়ী হন। এখানে জয়ের ব্যবধান প্রায় ৯ হাজার।

দিল্লি
দিল্লিতে মোট সাতটি আসন। এই সাতটি আসনই বিজেপি দখলে যায়। দিল্লিতে আগে কংগ্রেস, পরে আপের সরকার হলেও লোকসভা ভোটে পাত্তা পায়নি কংগ্রেস ও আপ।

গোয়া
গোয়ায় মাত্র দুটি লোকসভা আসন। দুটি আসনই বিজেপি জয়ী হয়। কংগ্রেস প্রার্থীকে সন্তুষ্ট থাকতে হয় দ্বিতীয় হয়েই। বিজেপি প্রার্থীরা জয়ী হয় বিপুল ব্যবধানে।

গুজরাট
মোদী রাজ্য গুজরাট। মোট আসন ২৬টি। মোদী হাওয়ায় একটি আসনের ফলও অন্যরকম হয়নি। ২৬টিতেই জয়ী হয়ে মোদীর হাত শক্ত করেন বিজেপি প্রার্থীরা। আটটি আসনেই কংগ্রেস দ্বিতীয় শক্তি।

হরিয়ানা
হরিয়ানায় মোট আসন ১০। বিজেপি জয়ী হয় সাতটি আসনে। আইএলএলডি পায় দুটি আসন। আর কংগ্রেস জেতে একটি কেন্দ্রে। ৫টি কেন্দ্রে দ্বিতীয় কংগ্রেস।

হিমাচল প্রদেশ
হিমাচলের চারটি লোকসভা আসন। চারটি লোকসভা আসনের দখলই যায় বিজেপির হাতে। কংগ্রেস চারটিতেই দ্বিতীয়। আশাতীত প্রাধান্য নিয়েই জয়ী হয় বিজেপি।

জম্মু ও কাশ্মীর
জম্মু ও কাশ্মীরে মোট লোকসভা আসন সংখ্যা ৬। এর মধ্যে তিনটি আসনে জয়ী হয় বিজেপি। পিডিপি পায় দুটি আসন। আর একটি কেন্দ্রে জয়ী হয় ন্যাশনাল কনফারেন্স।

ঝাড়খণ্ড
ঝাড়খণ্ডের মোট আসন সংখ্যা ১৪। তার মধ্যে ১২টি কেন্দ্রে জয়ী হয় বিজেপি। বাকি দুটি আসনে সাংসদ নির্বাচিত হন জেএমএম প্রার্থীরা। ছটি আসনে কংগ্রেস দ্বিতীয় স্থানে ছিল। মাত্র একটি আসনে কংগ্রেস জয়ের কাছাকাছি পৌঁছতে সক্ষম হয়েছিল।

কর্ণাটক
কর্ণাটকের মোট আসন সংখ্যা ২৮। ২৮টির মধ্যে বিজেপি জয়ী ১৬টিতে। কংগ্রেস পায় ১০টি আসন। জেডিএস দুটি আসনে জয়ী হয়।

কেরল
কেরলে মোট আসন ২০। এই রাজ্য থেকে বিজেপি একটিও আসনে জয়ী হয়নি। কংগ্রেস পায় ৮টি আসন। সিপিএম ৫। আইইউএমএল ও নির্দল দুটি করে এবং কেইসিএম, আরএসপি ও সিপিআই একটি করে আসনে জয়ী হয়। একটি মাত্র আসনে বিজেপি দ্বিতীয় স্থানে ছিল।

লাক্ষ্মাদ্বীপ
লাক্ষ্মাদ্বীপে একটি মাত্র লোকসভা আসন। এই আসনে জয়ী হয় এনসিপি। কংগ্রেসকে হারিয়ে সাংসদ নির্বাচির হন শারদ পাওয়ারের দলের প্রার্থী।

মধ্যপ্রদেশ
মধ্যপ্রদেশে মোট ২৯টি আসন। এই ২৯ লোকসভা কেন্দ্রের মধ্যে ২৬টিতেই জয়ী হয় বিজেপি। কংগ্রেসের দখলে যায় মাত্র তিনটি আসন।

মহারাষ্ট্র
মহারাষ্ট্রের মোট আসন সংখ্যা ৪৮টি। এই ৪৮ আসনের মধ্যে বিজেপি পায় ২২টি আসন। জোটসঙ্গী শিবসেনার দখলে যায় ১৮টি। আর বাকি ৮টির মধ্যে এনসিপি ৫, কংগ্রেস ২ ও এসডব্লুপি পায় একটি আসন।

মণিপুর
উত্তর-পূর্বের মণিপুরে দুটি লোকসভা আসন। দুটিতেই জয়ী হয় কংগ্রেস প্রার্থী। গত লোকসভায় এই রাজ্যে সে অর্থে বিজেপির অস্তিত্ব ছিল না। এবার কিন্তু এই রাজ্যে বিজেপির প্রবেশ ঘটেছে।

মেঘালয়
মেঘালয়েও মোট দুটি আসন। কংগ্রেসশাসিত রাজ্যে একটি আসনে জয়ী হয়েছিল কংগ্রেস। অপর কেন্দ্রে জয়ী হয় এনপিপি প্রার্থী। এ রাজ্যেও বিজেপির অস্তিত্ব ছিল না।

মিজোরাম
মিজোরামে লোকসভা আসন একটি। এই একটি আসনে জয়ী হয় কংগ্রেস। এই কেন্দ্রে নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিল নির্দল প্রার্থী। এই রাজ্যেও বিজেপির প্রভাব তেমন ছিল না।

নাগাল্যান্ড
নাগাল্যাণ্ডে লোকসভা আসন একটি। এই একটি আসনে জয়ী হয় এনপিএফ। এই কেন্দ্রে নিকটতম প্রতিদ্বন্দ্বী কংগ্রেস প্রার্থীকে হারিয়ে জয়ী হয় এপিএফ।

ওড়িশা
ওড়িশায় মোট ২১টি আসন। তার মধ্যে ২০টিতেই জয়ী হয় বিজু জনতা দল। বাকি আসনটিতে জয়ী হয় বিজেপি। ১১টি কেন্দ্রে দ্বিতীয় স্থানে ছিল কংগ্রেস।

পণ্ডিচেরি
পণ্ডিচেরির লোকসভা আসন মাত্র একটি। এই একটি আসনে জয়ী হয় আঞ্চলিক দল এআইএনআরসি। কংগ্রেস প্রার্থীকে হারিয়ে জয়ী হন এআইএনআরসি প্রার্থী।

পঞ্জাব
পঞ্জাবে মোট লোকসভা আসন ১৩। তার মধ্যে আপ, এসএডি ও কংগ্রেস পায় চারটি করে আসন। বিজেপির দখলে যায় বাকি একটি আসন।

রাজস্থান
রাজস্থানে ২৫টি লোকসভা আসন। তার মধ্যে ২৩টিতেই জয়ী হয় বিজেপি। কংগ্রেস জয়ী হয় মাত্র দুটি আসনে। বিজেপির জেতা তিনটি আসন বাদ দিয়ে বাকিগুলিতে কংগ্রেস দ্বিতীয় স্থানে।

সিকিম
সিকিমে মাত্র একটি লোকসভা আসন। এই একমাত্র আসনে জয়ী হয় এসডিএফ। নিকটতম প্রতিদ্বন্দ্বী এসকেএম প্রার্থী। বিজেপি ছিল তৃতীয় স্থানে। কংগ্রেস চতুর্থ।

তামিলনাড়ু
তামিলনাড়ুর লোকসভা আসন ৩৯টি। এই ৩৯টির মধ্যে সিংহভাগ আসন অর্থায ৩৭টিতে জয়ী হয় এআইএডিএমকে। বিজেপি একটি ও পিএমকে একটি আসনে জয়ী হয়। কংগ্রেস বা জোটসঙ্গী ডিএমকে একটি কেন্দ্রেও জিততে পারেনি।

তেলেঙ্গানা
তেলেঙ্গানায় লোকসভা আসন ১৭টি। টিআরএস পায় ১১টি। কংগ্রেস জেতে একটি আসনে। বাকি চারটি আসন ভাগ করে নেয় মিম, টিডিপি, ওয়াইএসআর কংগ্রেস ও বিজেপি।

ত্রিপুরা
ত্রিপুরায় লোকসভা আসন ২। দুটি আসনেই জয়ী হয় সিপিএম। কংগ্রেস প্রার্থীকে হারিয়ে দুটি আসনের দখল সিপিএমের হাতে উঠলেও এবার পরিস্থিতি ভিন্ন। এবার এই রাজ্যে উত্থান হয়েছে বিজেপির। সিপিএম-কংগ্রেসকে হটিয়ে প্রথম শক্তি হিসেবে উঠে এসেছে গেরুয়া শিবির।

উত্তরপ্রদেশ
উত্তরপ্রদেশের মোট আসন ৮০। ৮০টির মধ্যে ৭২টি আসনেই জয়ী হয় বিজেপি। কংগ্রেস পায় মাত্র দুটি আসন। সমাজবাদী পার্টির প্রার্থী সাতটি আসনে জয়ী হয়। এডি দুটি, আরএলডি একটি আসন পায়।

উত্তরাখণ্ড
উত্তরাখণ্ডের মোট লোকসভা আসন পাঁচটি। পাঁচটি কেন্দ্রেই জয়ী হন বিজেপি প্রার্থীরা। বিজেপি প্রার্থীরা প্রাধান্য নিয়েই পাঁচত কেন্দ্রে জয়ী হয় কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে।

পশ্চিমবঙ্গ
পশ্চিমবঙ্গে মোট আসন ৪২। ৪২টির মধ্যে ৩৪টি আসনে জয়ী দয় তৃণমূল। কংগ্রেস পায় চারটি আসন। বিজেপি ও সিপিএম দুটি করে আসনে জয়লাভ করে।












Click it and Unblock the Notifications