Vande Bharat Express: এটাই পাকিস্তানের দ্রুততম ট্রেন, বন্দে ভারতের থেকে আদৌ জোরে ছোটে? চমকে দেবে এই তথ্য

Vande Bharat Express: Pakistan Train Hijack এর ঘটনায় তোলপাড় প্রতিবেশী দেশ। মঙ্গলবার একেবারে দিনে দুপুরে জাফর এক্সপ্রেস হাইজ্যাক করে নেয় জঙ্গিরা। প্রশ্নের মুখে রেল যাত্রীদের সুরক্ষা। এই ঘটনার পরেই পাকিস্তানের ট্রেনগুলির পরিকাঠামো সহ একাধিক বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। অনেকেই পাকিস্তান রেলের সঙ্গে ভারতীয় রেলের পরিকাঠামো এবং ট্রেন নিয়ে চর্চা শুরু করেছে।

বিশেষ করে ভারতের হাতে থাকা উন্নত প্রযুক্তি এবং দ্রুতগতির ট্রেন নিয়ে যেমন চর্চা শুরু হয়েছে। তেমনই পাকিস্তানে এমন আধুনিক কোনও ট্রেন না থাকা নিয়েও চর্চা শুরু হয়েছে। এক নজরে জেনে নেওয়া যাক পাকিস্তানের দ্রুততম ট্রেন কোনটি এবং ভারতীয় রেলওয়ের থেকে এটি কতটা পিছিয়ে?

Vande Bharat Express

Vande Bharat Express: ভারতের সবথেকে দ্রুতগতির ট্রেন

Vande Bharat Express ভারতীয় রেলের হাতে থাকা সবথেকে আধুনিক ট্রেন। শুধু তাই নয়, ভারতের হাতে থাকা দ্রুতগতির ট্রেনও বটে। সর্বোচ্চ প্রতি ঘণ্টায় ১৮০ কিমি গতিতে ছুটতে পারে এই ট্রেন। এই ট্রেনে একদিকে যেমন হোটেলের মতো বিলাসবহুল সুবিধা রয়েছে। তেমনই অ্যাডভান্সড সেফটির কথা ভেবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বন্দে ভারত এক্সপ্রেসে।

এতে স্বয়ংক্রিয় দরজা, হেলান দেওয়া আসন এবং অনবোর্ড ওয়াই-ফাই-এর মতো একাধিক ফিচার আছে। ভারতীয় রেলের দেওয়া তথ্য অনুযায়ী, আলাদা আলাদা রুটে ১৩৬ টি বন্দে ভারত এক্সপ্রেস চলছে বর্তমানে। আগামী কয়েকমাসের মধ্যেই আরও কয়েকটি সেমি বুলেট যুক্ত হবে।

এছাড়া Amrit Bharat, Tejas Rajdhani Express এবং Duronto Express এর মতো সুপারফার্স্ট এসি ট্রেনও আছে ভারতের হাতে।

পাকিস্তানের হাতে আদৌও এমন ট্রেন আছে?

Karakoram Express পাকিস্তানের সবথেকে দ্রুতগতির ট্রেন। প্রতি ঘণ্টায় ১০৫ কিমি গতিতে ছুটতে পারে এই ট্রেন। ভারতের হাতে থাকা বন্দে ভারতের (Vande Bharat Express) ধারে কাছে নেই এই ট্রেন। এই ট্রেনটি 1,241 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে 18 ঘন্টা সময় নেয়। ২০০২ সালে Karakoram Express এর প্রথম চালু হয়।

Take a Poll

এতে ১৩ টি ইকোনমি ক্লাস কোচ, 4 AC বিজনেস ক্লাস কোচ, একটি পাওয়ার ভ্যান এবং একটি লাগেজ ভ্যান আছে। Karakoram Express ট্রেনটি করাচি-পেশোয়ার রেললাইন, খানওয়াল-ওয়াজিরাবাদ শাখা লাইন এবং শাহদারা বাগ-সাংলা হিল শাখায় চলে। একেবারে চারপাশের সুন্দর দৃশ্যের মাঝখান দিয়ে ছুটে যায় এই ট্রেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+