প্রবীণ নাগরিক-মহিলাদের জন্য ট্রেনে সুবিধা! লোকসভায় ভারতীয় রেল নিয়ে আপডেট রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের
দেশের বয়স্ক নাগরিকদের ট্রেনের টিকিটে ছাড় নিয়ে বড় খবর। এক্ষেত্রে যদি কোনও বয়স্ক অর্থাৎ প্রবীণ নাগরিক ট্রেনে যাতায়াত করেন, তাহলে ভারতীয় রেলের তরফে অনেক সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এব্যাপারে তথ্য দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

বয়স্ক নাগরিকদের নিয়ে রেলমন্ত্রী
ভারতীয় রেল প্রতিদিন ১- হাজারের বেশি ট্রেন চালায়, যেখানে বয়স্ক নাগরিকরা সুবিধা পেয়ে থাকেন। লোকসভায় তথ্য দিয়ে রেলমন্ত্রী বলেছেন, প্রবীণ নাগরিকরা ট্রেনে নিচের বার্থের সুবিধা যাতে পান, তার জন্য আলাদা ব্যবস্থা করেছে। ৪৫ বছর বয়সের বেশি কোনও মহিলাকেও নিচের বার্থ বেছে নিতে হবে না, তিনি টিকিট সংরক্ষণের স্বয়ংক্রিয় পদ্ধতিতেই তা পেয়ে যাবেন।

গর্ভবতী মহিলাদের জন্য সুবিধা
বয়স্ক নাগরিক, ৪৫ বছরের বেশি মহিলারা ছাড়াও গর্ভবতী মহিলাদের জন্য স্লিপারে ৬ টি নিচের বার্থ সংরক্ষিত রয়েছে। থ্রিএসির প্রতিটি কোচে চার থেকে পাঁচটি নিচের বার্থ, টুএসিতে প্রতিটি কোচে চিন থেকে চারটি নিচের বার্থ সংরক্ষিত রয়েছে।
রেলমন্ত্রী জানিয়েছেন, ট্রেনের কোনও নিচের বার্থ খালি থাকলে ট্রেনে থাকা টিকিট চেকিং কর্মীরা ওপরের বার্থে থাকা বয়স্ক নাগরিক, প্রতিবন্ধী এবং মহিলাদের নিচের বার্থ দেওয়ার ব্যবস্থা করে থাকেন।

টিকিটে ভর্তুকি
রেলমন্ত্রী জানিয়েছেন, সরকার ২০১৯-২০ সালে রেলের টিকিটে ৫৯,৮৩৭ কোটি টাকার ভর্তুকি দিয়েছে। তিনি জানিয়েছেন, ট্রেনের ভ্রমণ করা প্রত্যেক ব্যক্তিকে গড়ে ৫৩ শতাংশ ছাড় দেওয়া হয়। এই ছাড় বয়স্ক নাগরিক -সহ সবাই পেয়ে থাকেন। এছাড়াও প্রতিবন্ধী, ছাত্র এবং রোগীদেরও ভর্তুকি দেওয়া হয়ে থাকে।

আগে ছাড়ের পরিমাণ ছিল কম
রেলের প্রকাশিত তথ্যে দাবি, আগে ছাড়ের পরিমাণ ছিল কম। আগের রেল ৬০ বছর কিংবা তার থেকে বেশি বয়সী পুরুষদের ক্ষেত্রে ভাড়ায় ৪০ শতাংশ ছাড় দিত। ৫৮ বছরের বেশি বয়সী মহিলাদের জন্য এই ছাড় ছিল ৫০ শতাংশ। মেল, এক্সপ্রেস, রাজধানী সব ধরনের ট্রেনের ক্ষেত্রেই বয়স্ক নাগরিকরা সুবিধা পেয়ে থাকেন।












Click it and Unblock the Notifications