অন্তঃসত্ত্বা এবং সদ্য মা হয়েছেন যাঁরা কোন টিকা নেবেন, জানালেন নীতি আয়োগের সদস্য

অন্তঃসত্ত্বা এবং সদ্য মা হয়েছেন যাঁরা কোন টিকা নেবেন, জানালেন নীতি আয়োগের সদস্য

অন্তঃসত্ত্বা এবং সদ্য মা হয়েছেন যাঁরা তাঁরাও করোনা টিকা নিতে পারবেন এমনই জানিয়েছেন আইসিএমআর। এবং জানানো হয়েছে করোনা টিকা সম্পূর্ণ নিরাপদ তাঁদের জন্য। স্বাস্থ্য দফতরের পক্ষ থেকেই এই নিয়ে গাইডলাইন জারি করা হয়েছে। কিন্তু কোন কোন টিকা তাঁদের জন্য নিরাপদ তার বিস্তািরত তথ্য দিয়েছেন নীতি আয়োগের সদস্য ডাক্তার ভিকে পল।

 করোনা টিকা নিতে পারবেন অন্তসত্ত্বারাও

করোনা টিকা নিতে পারবেন অন্তসত্ত্বারাও

করোনার সেকেন্ড ওয়েভ অনেকটাই কমে এসেছে। তবে শীঘ্রই আছড়ে পড়বে করোনার থার্ড ওয়েভ। তাই নিয়ে তৎপর কেন্দ্র। করোনা টিকাকরণ লক্ষ্য মাত্রা বাড়ানো হয়েছে। ইতিমধ্যেই টিকাকরণে আমেরিকাকে ছাপিয়ে গিয়েছে ভারত। তাতে অন্তসত্ত্বা মহিলারাও করোনা টিকা নিতে পারবেন বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। এবং তা সম্পূর্ণ নিরাপদ বলে জানানো হয়েছে।

 কোন টিকা নিরাপদ

কোন টিকা নিরাপদ

কিন্তু কোন করোনা টিকা নিরাপদ অন্তঃসত্ত্বাদের জন্য সেটা নিয়ে অনেকেই দ্বিধায় ছিলেন। তারপরেই নীতি আয়োগের সদস্য ডাক্তার ভিকে পল জানিয়েছেন চার রকমের টিকাই নিরাপদ অন্তঃসত্ত্বা এবং সদ্য মায়েদের জন্য। কোভ্যাক্সিন, কোভিশিল্ড, স্পুৎনিক ভি এবং মডের্না চার রকমের করোনা টিকাই নিরাপদ তাঁদের জন্য। এখনও অনেক অন্তঃসত্ত্বা মহিলাই করোনা টিকা নিতে ভয় পাচ্ছেন। তাই তার জন্য স্বাস্থ্য কর্মীদের প্রচার চালাতে নির্দেশ দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক।

 করোনা টিকায় ছাড়

করোনা টিকায় ছাড়

করোনা টিকা দ্রুত হারে বাড়ানোর সিদ্ধান্ত নিেয়ছে মোদী সরকার। যেভাবেই হোক তৃতীয় তরঙ্গের আগে করোনা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা বাড়ানো হয়েছে। ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে বেশি উদ্বেগে রয়েছেন বিশেষজ্ঞরা। করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট ভয়ঙ্কর আকার নিতে পারে তৃতীয় তরঙ্গের। এইনিয়ে প্রমাদ গুণছেন তাঁরা।

 শিশুদের সংক্রমণের আশঙ্কা

শিশুদের সংক্রমণের আশঙ্কা

ভারতে করোনা সংক্রমণের তৃতীয তরঙ্গে সবচেয়ে বেশি প্রভাব ফেলবে শিশুদের উপর এমনই আশঙ্কা করা হচ্ছে। যদিও আইসিএমআর প্রধান দাবি করেছেন করোনার তৃতীয় তরঙ্গে তেমন প্রভাব পড়বে না শিশুদের উপর। তবে এই দোটানায় শিশুদের সুরক্ষিত রাখতে তৎপর কেন্দ্র। সেপ্টেম্বরের মধ্যেই দেশে ২ বছরের উর্ধ্বে শিশুদের করোনা টিকা এসে যাবে বলে জানিয়েছেন আইসিএমআর প্রধান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+