ভারতের কোন জায়গায় কোন সময় চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে, দেখুন
ভারতের কোন জায়গায় কোন সময় চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে, দেখুন
জ্যোতিষশাস্ত্রে যে কোনও গ্রহণেরই একটি বিশেষ গুরত্ব রয়েছে। সেটি সূর্যগ্রহণ কিংবা চন্দ্রগ্রহণ হোক। এই বছরের শেষ সূর্যগ্রহণ দীপাবলির পরের দিন হয়েছিল। এই বছেরর প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিলে মে মাসের ১৬ তারিখ। এবার ২০২২ সালের শেষ চন্দ্রগ্রহণ হবে চলতি মাসের ৮ তারিখে। এদিনই পড়েছে দেব দীপাবলি ও কার্তিক মাসের পূর্ণিমা। চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া পরে চাঁদের ওপর আর চাঁদের ওপর ঢাকা পরে যায় সূর্যের আলো। তবে সেই সময় চাঁদের প্রতিসরণের আলো ঠিকরে বেরিয়ে এসে চাঁদের অন্ধকার অংশে পড়তে থাকে। আর সেই সময়েই চাঁদকে লাল রঙের দেখায়। আর তাই ব্লাড মুন নামে পরিচিত। চন্দ্রগ্রহণের ভারতের সব জায়গা থেকে এই গ্রহণ দৃশ্যমান হয় তবে সময়ের হেরফের থাকে। তবে অনেক জায়গায় চাঁদকে পুরো দেখা যায় না, আংশিক দেখা যায়। তবে কোন সময়ে কোন কোন জায়গার বাসিন্দারা চন্দ্রগ্রহণ দেখতে পাবেন, দেখুন।

দিল্লি
রাজধানী দিল্লি থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে বিকেল ৫ টা ২৮ মিনিট থেকে সন্ধে ৭ টা ২৬ মিনিট পর্যন্ত। এই গ্রহণ ১ ঘণ্টা ৫৮ মিনিট স্থায়ী হবে দিল্লিতে। এখানকার বাসিন্দারা আংশিক চন্দ্রগ্রহণ দেখতে পাবেন।

কলকাতা
এই চন্দ্রগ্রহণ কলকাতায় স্থায়ী হবে ২ ঘণ্টা ৩৪ মিনিট। কলকাতাবাসীরা গ্রহণ দেখতে পাবেন বিকেল ৪ টে ৫৫ মিনিট থেকে সন্ধে ৭ টা ২৬ মিনিট পর্যন্ত। কলকাতায় হবে সম্পূর্ণ চন্দ্রগ্রহণ।

মুম্বই
৮ নভেম্বর মুম্বই থেকেও দেখা যাবে চন্দ্রগ্রহণ। এই গ্রহণের দৃশ্যমানের সময় শুরু হবে সন্ধে ৬ টা ৪ মিনিট থেকে। তবে এখান থেকে ১৪ শতাংশ অস্পষ্ট থাকবে। এখানে ১ ঘণ্টা ২৫ মিনিট স্থায়ী থাকবে চন্দ্রগ্রহণ। সন্ধে ৬ টা ১মিনিট থেকে সন্ধে ৭ টা ২৬ মিনিট পর্যন্ত।আংশিক চন্দ্রগ্রহণ হবে এখানে।

ব্যাঙ্গালোর
২৩ শতাংশ অস্পষ্টতা নিয়ে ব্যাঙ্গালোর থেকে দৃশ্যমান হবে বছরের শেষ চন্দ্রগ্রহণ। এটি ১ ঘন্টা ৩৬ মিনিট স্থায়ী থাকবে। এখানে গ্রহণ দেখা যাবে বিকেল ৫ টা ৪৯ মিনিট থেকে সন্ধে ৭ টা ২৬ মিনিট পর্যন্ত। এখানে হবে আংশিক চন্দ্রগ্রহণ।

নয়ডা
বছরের শেষ চন্দ্রগ্রহণ ৮ নভেম্বর নয়ডা থেকে দৃশ্যমান হবে। যেটি ১ ঘন্টা ৫৯ মিনিট স্থায়ী হবে। এই গ্রহনটি নয়ডা থেকে দেখা যাবে বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা ৭টা ২৯ মিনিট পর্যন্ত।

গুরুগ্রাম
গুরুগ্রাম থেকে ৮ নভেম্বর আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে বিকেল ৫ টা ৩৩ মিনিটে।

চণ্ডীগড়
আংশিক চন্দ্রগ্রহণ চণ্ডীগড় থেকে দৃশ্যমান হবে। যেটি ১ ঘণ্টা ৫৯ মিনিট স্থায়ী হবে। বিকেল সাড়ে পাঁচটার সময় এই গ্রহণ চণ্ডীগড়ের বাসিন্দারা দেখতে পাবেন।

হায়দারাবাদ
আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে হায়দরাবাদ থেকে। যেটি বিকেল ৫টা ৪৩ মিনিটে শুরু হবে। ১ ঘন্টা ৪৬ মিনিট স্থায়ী হবে এই চন্দ্রগ্রহণ।

চেন্নাই
চেন্নাই তে এই চন্দ্রগ্রহণ আংশিক ভাবে দেখা যাবে। ১ ঘন্টা ৪৮ মিনিট দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ। যেটি শুরু হবে বিকেল ৫টা ৪২ মিনিটে।

শ্রীনগর
দেব দীপাবলির দিন চন্দ্রগ্রহণ দৃশ্যমান হবে শ্রীনগর থেকে। ৬৬ শতাংশ অস্পৃষ্টতা নিয়ে ৫টা ৩১ মিনিটে এখানে দৃশ্যমান হবে এই চন্দ্রগ্রহণ। শ্রীনগর বাসিন্দারা দেখতে পাবেন আংশিক চন্দ্রগ্রহণ।












Click it and Unblock the Notifications