পয়গম্বর মহম্মদকে নিয়ে কোনও ছবি করতে পারবেন বনশালী, প্রশ্ন কেন্দ্রীয় এই মন্ত্রীর
পদ্মাবত নিয়ে এবার পরিচালক সঞ্জয়লীলা বনশালীকে কড়া আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। পয়গম্বর মহম্মদকে নিয়ে ছবি বানাতে পারবেন কিনা তা নিয়ে বনশালীকে প্রশ্ন করেছেন গিরিরাজ।
পদ্মাবত নিয়ে এবার পরিচালক সঞ্জয়লীলা বনশালীকে কড়া আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। পয়গম্বর মহম্মদকে নিয়ে ছবি বানাতে পারবেন কিনা তা নিয়ে বনশালীকে প্রশ্ন করেছেন গিরিরাজ।

পদ্মাবত মুক্তির পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাঁদের মতামত দিয়েছেন ছবিটি নিয়ে। বিপক্ষেও মত দিয়েছেন অনেকেই।
পরিচালক সঞ্জয়লীলা বনশালীকে গিরিরাজ প্রায় চ্যালেঞ্জ করে বলেন, যদি সাহস থাকে, তবে অন্য ধর্মের দেবদেবী বা পুরাণ, ইতিহাস নিয়ে ছবি তৈরি করতে। তা কখনই পরিচালক বনশালী পারবেন না। বনশালির বিরুদ্ধে হিন্দুদের সম্মান, ঐতিহ্য ও ইতিহাস নিয়ে খেলা করার অভিযোগ করেছেন। কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ বলেছেন, বনশালীর পদক্ষেপকে কখনই মেনে নেওয়া যায় না। তা কখনই সহ্য করা হবে না বলে সতর্ক করেছেন গিরিরাজ।

Jab Rajasthan me #Padmaavat ki shooting ho rhi thi tab Bhansali ne kyon nahi ise band kiya.Gandhi ji par film bane or unko katthak or bhangra mein dikhaye to main maaf nahi karunga.Kya himmat hai kisi ko ki Mohd. Saheb par film banake unka charitra dikhaye:Union Min Giriraj Singh pic.twitter.com/WVSYkYmgva
— ANI (@ANI) January 28, 2018
আরএসএস নেতা কৃষ্ণগোপাল এর আগে জানিয়েছিলেন, বিদেশি আক্রমণকারীদের হাত থেকে বাঁচতেই রাজপুত মহিলারা জওহর পান করতেন। নতুন দিল্লির ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাস কমিউনিকেশনের এক সেমিনারে কৃষ্ণগোপাল বলেন, জওহর পান রাজপুত মহিলাদের একটা ঐতিহ্য।
২৫ জানুয়ারি দলের লাইনের বাইরে গিয়ে কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেছিলেন, এমন ছবি কখনই বানানো উচিত নয়, যার কোনও ঐতিহাসিক ভিত্তি নেই। একইসঙ্গে তিনি বলেন, যে ছবি নির্দিষ্ট কোনও ধর্মীয় অনুভূতিকে আঘাত করে তাও তৈরি করা উচিত নয়।
ঐতিহাসিক চরিত্র নিয়ে ছবি তৈরি করার সময় কখনই ঘটনা নিয়ে নাড়াচাড়া করা যায় না বলেই মত প্রকাশ করেছেন বিজেপি নেত্রী উমা ভারতী। এই ধরনের ছবি তৈরির আগে ফিল্ম সার্টিফিকেশন বোর্ড এবং বাকি সবমহলের সঙ্গে আলোচনার দাবি করেছেন তিনি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications