Aditya-L1 Mission Launch: মহাশূন্যে কোথায় 'ঝুলবে' আদিত্য এল ওয়ান? রইল সব খুঁটিনাটি তথ্য

Aditya-L1 Mission Launch: কোথায় গিয়ে থামবে ইসরোর রকেট আদিত্য এল ওয়ান? সূর্যের দিকে মুখ করে থেকেই তার গবেষণা। কিন্তু সূর্য তো সব শক্তির কেন্দ্রস্থল। গনগনে তার আঁচ। এই ব্রহ্মান্ডের চালিকাশক্তি সেই। তার উপরেই এবার গবেষণা চালাবেন ইসরোর বিজ্ঞানীরা?

ইসরোর শ্রীহরিকোটা থেকে সূর্যের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে আদিত্য এল ওয়ান (Aditya-L1 Mission)। এদিন বেলা ১১ টা ৫০ মিনিটে এই মহাকাশযান উৎক্ষেপণ হয়েছে। পৃথিবীর বিজ্ঞান চেতনার ইতিহাসে এই ঘটনা আরও এক মাইলস্টোন। মহাকাশ বিজ্ঞান ও গবেষণায় যে মাইলস্টোন তৈরি করছে ইসরো, তার কদর করতেই হবে।

Aditya-L1 Mission Launch

সূর্য (Sun Mission) অভিযান নিয়ে এই মুহূর্তে সকলেরই নজর রয়েছে। সূর্যের (Aditya-L1 Mission) উপরেও নজরদারি চালিয়ে পরীক্ষা নিরীক্ষা চালানো যায়? এই প্রশ্ন বরাবরই ঘুরছিল৷ প্রশ্ন ঘুরছে, সূর্যের কাছে পৌঁছে যাবে এই মহাকাশযান? তাহলে প্রচণ্ড উত্তাপে বিস্ফোরণ হতে বাধ্য! বিজ্ঞানীরা বলছেন, না। সূর্যের কাছে এই মহাকাশযান যাবে না। বরং একটা নির্দিষ্ট নিরাপদ দূরত্বে এই মহাকাশযান গিয়ে দাঁড়াবে। সেখানেই সে নিজের ঘাঁটি বানাবে।

কিন্তু এমন জায়গা কি বিশ্ব মহাকাশে আছে? বিজ্ঞানীরা বলছেন, আছে। আর সেখানেই তো মহাজাগতিক বিস্ময়। মহাশূণ্যে যে প্রতি মুহূর্তে বিস্ময়কর ঘটনা হয়। অন্তরীক্ষের ঘন অন্ধকারের মধ্যেই বহু বিস্ময় লুকিয়ে। এমনটাই বিশ্বাস করেন বিজ্ঞানীরা। এমন একটি জায়গাতেই গিয়ে অপেক্ষা করবে আদিত্য এল ওয়ান (Aditya-L1 Mission)।

পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরে যাবে এই মহাকাশযান। এই সুবিশাল রাস্তা পেরনোও সোজা কাজ নয়। বিজ্ঞানীরা জানাচ্ছেন, পৃথিবীর একদম শেষ কক্ষপথে গিয়ে পৌঁছাবে এই মহাকাশযান। মহাশূন্যের এই জায়গা ল্যাগরাঞ্জ পয়েন্ট ওয়ান নামে পরিচিত। এই জায়গাতেই লুকিয়ে আছে আসল বিস্ময়।

বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই অংশে পৃথিবী ও সূর্যের বিপরীতমুখী আকর্ষণ পরস্পরকে প্রশমিত করছে। ফলে মহাশূন্যের এই জায়গায় কারোরই আকর্ষণ বল কাজ করে না। এই জায়গায় পৌঁছালে ভেসে থাকা যায় মহাশূন্যে। সেখানেই গিয়ে পৌঁছাবে আদিত্য এল ওয়ান। সূর্যের দিকে চোখ রেখে এরপর তার কাজ শুরু হবে।

পৃথিবীর বায়ুমণ্ডল ও মেঘমণ্ডল অনেক আগেই সে পেরিয়ে যাবে। ফলে সেইসব বিষয় আদিত্যের (Aditya-L1 Mission) উপর প্রভাব ফেলবে না। এছাড়াও সূর্যের থেকে যে অতি বেগুনি রশ্মী নিগর্ত হয়, তারও প্রভাব পড়বে না। সৌরঝড় হলেও আদিত্য (Aditya-L1 Mission) অবধি তা পৌঁছাবে না। শুধু তাই নয়, সূর্যের যে প্রবল তাপ আছে, তাতেও কোনো ক্ষতি হবে না আদিত্যর। বিজ্ঞানীরা জানাচ্ছেন, মহাশূন্যের এই অংশে পৌঁছে গিয়ে আদিত্য ত্রিশঙ্কুর মতো ভেসে বেড়াবে। পৃথিবী তার নিজের কক্ষপথে ঘুরছে। এই অংশে কৌনিক অবস্থানে সূর্যের উপর নজরদারি চালাবে আদিত্য।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+