Vande Bharat Express: মাত্র তিন ঘণ্টায় শ্রীনগর, ভাড়া শুরু ৮০০ টাকা থেকে! কবে থেকে বুকিং শুরু?

Srinagar Katra Vande Bharat Express Train Booking: ভারতে চলা দ্রুততম ট্রেনগুলির মধ্যে একটি বন্দে ভারত! বর্তমানে ১০ টিরও বেশি দেশি বুলেট ছুটছে দেশের একাধিক রুটে। এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে যাত্রীদের কাছে অন্যতম ভরসার ট্রেন হয়ে উঠেছে বন্দে ভারত। তুলনামূলক ভাবে ভাড়া কিছুটা বেশি হলেও এই ট্রেনে যাত্রীদের ভিড় অনেকটাই বেশি। তৈরি হতে চলেছে এবার আরও এক ইতিহাস। কাশ্মীরের বুক চিড়ে ছুটবে সেমি বুলেট।

উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল লিঙ্ক (USBRL) প্রকল্পে মধ্যে দিয়ে ছুটবে এই ট্রেন। এতে জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত যে সমস্ত যাত্রীরা সফর করবেন তাঁদের অনেকটাই কম সময় লাগবে। গাড়িতে এই পথ যেতে সময় লেগে জাত ৬ থেকে ৭ ঘন্টা। সেখানে বন্দে ভারত (Vande Bharat Express Train) এই রুটে মাত্র ৩ ঘণ্টায় যাত্রা করবে।

Vande Bharat Express Train

আগামী ১৯ এপ্রিল এই রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের (Vande Bharat Express Train) বুকিং কবে শুরু জানেন?

Vande Bharat Express Train: কাটরা-শ্রীনগর বন্দে ভারতের বুকিং শুরু?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং। তিনি জানিয়েছেন, আগামী ১৯ এপ্রিল দীর্ঘ প্রতিরক্ষার অবসান ঘটবে। ইতিমধ্যে নয়া এই রেল পথ নিয়ে পর্যটকদের মমধ্যে শুরু হয়েছে কৌতূহল। বিশেষ করে কবে থেকে এই লাইনে টিকিং বুকিং পরিষেবা শুরু হবে তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। যদিও এই বিষয়ে সরকাররি ভাবে এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

একাধিক স্টেশনের নির্মান কাজ শুরু হয়েছে। অস্থায়ী ভাবে কাটরা থেকে বন্দে ভারতের পরিষেবা শুরু হবে। ইতিমধ্যে শ্রী মাতা বৈষ্ণদেবী কাটরা রেল স্টেশন থেকে শ্রীনগর রেলওয়ে স্টেশন পর্যন্ত ট্রায়াল করা হয়েছে সেমি বুলেটের। আর তা সফল।

Vande Bharat Express Train: কত টাকা ভাড়া হবে?

শুদফহু বুকিং নয়, কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারতের ভাড়া কত হবে তা নিয়েও জল্পনা তৈরি হয়েছে। এই বিষয়েও সরকারি ভাবে কিছু জানানো হয়নি। তবে কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত চেয়ার কারের ভাড়া ৮০০ থেকে ১০০০ টাকার মধ্যে হতে পারে। এক্সিকিউটিভ ক্লাসের ভাড়া ১৬০০ থেকে ২০০০ টাকার মধ্যে হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+