অনুপ্রবেশকারী চিনকে কখন ভারতীয় সীমান্ত থেকে তাড়াবেন, শাহ-কে প্রশ্ন কংগ্রসের
লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) তিনটি বিবদমান পয়েন্টে থেকে ফিরে যেতে রাজী নয় চিন। হট স্প্রিংস, ডিপসাং ব্লাজ এবং চারডিং নুল্লা জংশনে ভারত-চিন বিবাদ জারী রয়েছে। এবার এ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধে তোপ দাগল কংগ্রেস। ভারতীয় সীমান্ত থেকে কখন অনুপ্রবেশকারী চিনকে তাড়ানো হবে তা জানতে চাইল কংগ্রেস।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (এমএইচএ) দিকে প্রশ্ন ছুঁড়ে দেন কংগ্রেস মুখপাত্র রনদীপ সুরজেওয়ালা৷ সীমান্তে চীনের আগ্রাসন নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে প্রশ্ন করেন তিনি। কংগ্রেসের পক্ষ থেকে জানতে চাওয়া হয় আরও কেন্দ্র সরকার কখন চিনকে ভারতীয় ভূখণ্ড থেকে বের করে দেবে? কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, বুক ঠুঁকে 'ছাপান্ন ইঞ্চির' ডঙ্কা বাজানোর পরিবর্তে অমিত শাহের উচিৎ অভ্যন্তরীণ এবং বাহ্যিক নিরাপত্তা হুমকির মোকাবিলা করা। স্বরাষ্ট্রমন্ত্রকের সমালোচনা করে সুরজেওয়ালা বলেন আভ্যন্তরীণ ও সীমান্ত সুরক্ষায় ব্যার্থ হয়েছেন অমিত শাহ৷
এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় সুরজেওয়ালা বলেন অমিত শাহকে প্রথমে চিন শব্দটি উচ্চারণ করার পরামর্শ দেওয়া হয়েছে। চিনকে ভয় পেয়েছে মোদী সরকার। স্বরাষ্ট্রমন্ত্রক আমাদের বলুক কবে সরকার চিনকে ভারতের এলাকা থেকে বের করবে? তিনি আরও বলেন বলেন, আমাদের (ভারতের) ৯০০ কিলোমিটার
ভূখণ্ড অবৈধভাবে চিনাদের দখলে এটি পুনরোদ্ধারের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা দিক সরকার। সরকার বলুক কবে তারা কবে এই এলাকাগুলো চিনের দখলমুক্ত করবে৷
কংগ্রেস নেতা স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে আরও বলেন, অমিত শাহ দেশকে বলুন তিনি কখন হট স্প্রিংস, ডিপসাং ব্লাজ পুনরুদ্ধার করবেন এবং কখন উত্তরাখণ্ডে তিনি চিনকে উপযুক্ত জবাব দেবেন? কীভাবে ডোকলাম মালভূমিতে চীনের বর্বর অনুপ্রবেশ মোকাবিলা করবেন যা পূর্বের সাতটি রাজ্যের সংযোগকারী 'চিকেন নেক'কে সুরক্ষিত রাখে।
প্রসঙ্গত, রবিবার ভারত-চীনের সিনিয়র সামরিক কমান্ডারদের ম্যারাথন-বৈঠকে কোনো সমাধান উঠে আসেনি৷ কারণ চিনা সেনাবাহিনী পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখার (এলএসি) তিনটি বিবদমান পয়েন্টে থেকে ফিরে যেতে রাজী নয়৷ হট স্প্রিংস, ডিপসাং ব্লাজ এবং চারডিং নুল্লা জংশন পয়েন্টগুলি নিয়ে জারী রইল বিবাদ। বৈঠকের পর দু'দেশের সেনাবাহিনীর জারি করা বিবৃতি থেকে স্পষ্ট যে, চিনের পিএলএ ১৩ তম বৈঠকে সেনা সরানোর ব্যাপারে আদৌও আগ্রহী নয়। চিনা লাল ফৌজের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে ভারতকে অতীতের সীমান্ত প্রস্তাবগুলি পালন করতে বলা হয়েছে।












Click it and Unblock the Notifications