তৃতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হবে? গণনা করে কী বললেন ভারতীয় জ্যোতিষী?
মধ্য এশিয়ায় মাঝেমধ্যেই যুদ্ধ লাগছে একাধিক দেশের মধ্যে। রাতের কালো আকাশ ভেদ করে মিসাইল হানার ভিডিও এখন ভাইরাল। তারও আগে রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ। ইউক্রেনের মাটিতে এখনও আক্রমণ চালাচ্ছে পুতিনের দেশ।
আচ্ছা তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ হতে পারে? প্রাণঘাতী, সভ্যতা ধ্বংসকারী যুদ্ধ কী বিশ্বজুড়ে হবে? গত শতাব্দীর পৃথিবীর দুটি বিশ্বযুদ্ধ দেখেছে। বহু দেশ আজও যুদ্ধের ঘা নিয়ে দিন কাটাচ্ছে। তার মধ্যেই ফের তৃতীয় যুদ্ধের সম্ভাবনা ? কবে থেকে শুরু হচ্ছে এই তৃতীয় বিশ্বযুদ্ধ?

হ্যাঁ। ঠিকই শুনছেন। তৃতীয় বিশ্বযুদ্ধের দিন সামনে এসেছে। কোনও রাষ্ট্রনায়ক এই ঘোষণা করেননি৷ এক জ্যোতিষ এই দিনক্ষণের কথা জানিয়েছেন। আর সব থেকে বড় কথা, এই যুদ্ধ শুরু হতে বেশি দিন বাকিও নেই।
একজন ভারতীয় জ্যোতিষী এই যুদ্ধের দিন ঘোষণা করেছেন। তার নাম কুশল কুমার। তিনি লিঙ্কডিনে এই তৃতীয় বিশ্বযুদ্ধের কথা বলেছেন। আর তাই নিয়েই এখন সামাজিক মাধ্যমে হইচই শুরু হয়েছে। কবে বাঁধবে এই তৃতীয় বিশ্বযুদ্ধ?
আর হাতে বেশি দিন সময় নেই। আগামী জুন মাসেই এই যুদ্ধ শুরু হতে চলেছে। কোরিয়া, চিন তাইওয়ানে যুদ্ধ লাগবে। মধ্যপ্রাচে ভয়াবহ হবে যুদ্ধের পরিস্থিতি। এছাড়াও রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধের ভয়াবহতা আরও বাড়বে। এই ইঙ্গিতই করেছেন ভারতীয় জ্যোতিষ কুশল কুমার।
জুন মাসের কবে শুরু হবে এই যুদ্ধ? কুশলের জ্যোতিষ গণনা মতে ১৮ জুন মঙ্গলবার এই তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। আগামী ১০ থেকে ২৯ জুনের মধ্যে এই যুদ্ধ লাগার পূর্ণ সম্ভাবনা রয়েছে। এই কথা মনে করছেন তিনি। বহু রাষ্ট্রনেতা নিজের পদ ত্যাগ করবেন এই যুদ্ধের কারণে। এমন কথাও জানিয়েছেন কুশল কুমার। এই ভারতীয় জ্যোতিষীর গণনা ঘিরে শুরু হয়েছে বহু চর্চা।












Click it and Unblock the Notifications