Ayodhya Ram Temple: কবে প্রতিষ্ঠা হবে রামলালা? কীভাবে নির্বাচিত হচ্ছে রাম মন্দিরের এই মূর্তি?
রামলালা যেন খেলছে। রামলালার মধ্যে শিশুসুলভ আচরণ। একবার রামলালার দিকে তাকালেই দৈবত্ব অনুভুতি হবে। এমন নিখুঁত রামলালার মূর্তিই আসছে অযোধ্যায়। মূর্তি নির্ধারণ কি হয়ে গিয়েছে? কত বড় করা হচ্ছে রামলালার মূর্তি?
সেজে উঠছে অযোধ্যা। সরযূ নদীর তীরে যেন চলছে মহাযজ্ঞ। রামমন্দির নির্মাণের শেষ লগ্ন প্রায় সন্নিকটে। রামলালার মূর্তিও নির্বাচিত হয়ে গিয়েছে। আগামী মাসেই সেই মূর্তি চলে আসবে অযোধ্যায়। হবে প্রাণপ্রতিষ্ঠা। রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের ট্রাস্টি বিমলেন্দ্র মোহন প্রতাপ মিশ্র এই বার্তা দিয়েছেন।

শুক্রবার ট্রাস্টের সভা অনুষ্ঠিত হয়েছিল। রামলালার মূর্তি নির্বাচনের জন্য ভোটগ্রহণ হয়েছে। মূর্তি নির্বাচিত হয়ে গিয়েছে। জানুয়ারি মাসের নির্দিষ্ট দিনেই ওই মূর্তি মন্দিরের গর্ভগৃহে স্থাপন করা হবে।
রামলালার দিকে তাকালে আর চোখ ফিরিয়ে নেওয়া যাবে না। যেন মনে হবে সেই মূর্তি কথা বলছে। এমনই দাবি করেছেন বিমলেন্দ্র। তিনি আরও দাবি করেছেন, একাধিক মূর্তি স্থাপন করা হবে। কিন্তু যে মূর্তিটি সব থেকে ভালো, তার দিকে দৃষ্টি স্থির হয়ে যাবে।
মূর্তি নির্বাচনের জন্য ভোট প্রক্রিয়া করা হয়। রাম জন্মভূমি তীর্থক্ষেত্রের সচিব চম্পত রাই পরবর্তী সিদ্ধান্ত নেবেন। সর্বসম্মতিক্রমে নির্বাচিত মূর্তির প্রাণপ্রতিষ্ঠা হবে। এর আগে জানা গিয়েছে, রামলালার ৫১ ইঞ্চির মূর্তি প্রতিষ্ঠা করা হবে। এখানে রামলালার বয়স হবে পাঁচ বছরের শিশু।
তিনটি নকশায় পৃথক পৃথক মূর্তি রয়েছে। সেখান থেকেই একটি মূর্তিকে নির্বাচন করা হবে। যে মূর্তির মধ্যে শিশুসুলভ চেহারা আছে। যে মূর্তি দেখলেই সব থেকে বেশি দৈবত্ব অনুভুতি আসে। সেই মূর্তিকেই মন্দিরে প্রতিষ্ঠা করা হবে। সেই কথাই জানিয়েছেন, তীর্থক্ষেত্রের সচিব চম্পত রাই।
আজ শনিবার সকালেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অযোধ্যা গিয়েছেন। তিনি সেখানে রোড শ্যো করছেন। মন্দির নির্মাণ কমিটির চেয়ারম্যান নৃপেন্দ্র মিশ্র বৃহস্পতিবার কাজের পর্যালোচনা করেছেন। শীর্ষ জেলা আধিকারিকদের নিয়ে রাম জন্মভূমি পথ এবং কমপ্লেক্সে চলমান নির্মাণ কাজের পর্যালোচনা করা হয়েছে।
আগামী ১৬ জানুয়ারি থেকে অভিষেক অনুষ্ঠান হবে। ২২ জানুয়ারি সকালে পুজো হবে রাম মন্দিরে। মৃগাশিরা নক্ষত্রে ওই দিন বিকালে রামলালার মূর্তিকে পবিত্র করা হবে। এমনই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications