G20 Summit 2023: কয়েক ঘণ্টার অপেক্ষা! দিল্লিমুখী বাইডেন সহ ১৯টি দেশের রাষ্ট্রপ্রধান

G20 Summit 2023: রাজধানীতে সাজো সাজো রব। আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। দিল্লিতে পা রাখবেন একের পর এক রাষ্ট্রনেতা। আমেরিকার প্রেসিডেন্ট থেকে ব্রিটেনের প্রধানমন্ত্রী, তালিকায় রয়েছেন ১৯ জন রাষ্ট্রনেতা।

ড্রোন থেকে শুরু করে নিরাপত্তার টানটান ব্যবস্থা থাকছে, সে কথা বলাই বাহুল্য। শুক্রবারই ভারতে আসবেন জি ২০-র (G20 Summit 2023) সদস্য দেশগুলির রাষ্ট্রপ্রধানেরা।

G20 Summit 2023:

G20 Summit 2023: কে কখন আসছেন, একনজরে

সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে পৌঁছবেন জো বাইডেন। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং। আইটিসি মৌর্য হোটেলে থাকবেন তিনি। শুক্রবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক সারবেন।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক পৌঁছবেন দুপুর ১ টা ৪০ মিনিটে। তাঁকে স্বাগত জানাবেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে। প্রধানমন্ত্রী হওয়ার পর এটাই তাঁর প্রথম ভারত সফর। সাংরি লা হোটেলে থাকবেন তিনি।

দুপুর সাড়ে ১২ টায় পৌঁছবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁকে স্বাগত জানাবেন কেন্দ্রীয় মন্ত্রী দর্শন জারদোষ। জাপানের প্রধামন্ত্রী ফুমিও কিশিদা ভারতে পৌঁছবেন দুপুর ২ টো ১৫ মিনিটে। স্বাগত জানাবেন কেন্দ্রীয় মন্ত্রী চৌবে।
ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি সকাল ৬টা ২০ মিনিটে পৌঁছবেন ভারতে। তাঁকে স্বাগত জানাবেন কেন্দ্রীয় মন্ত্রী শোভা কারাদলাজে।

সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে ভারতের পৌঁছবেন চিনের প্রধানমন্ত্রী লি কিয়াং। কেন্দ্রীয় মন্ত্রী ভি কে সিং তাঁকে স্বাগত জানাবেন। চিনের প্রেসিডেন্ট জি জিনপিং আসছেন না, তাঁর পরিবর্তে আসছেন লি কিয়াং। তাঁরা থাকবেন দিল্লির তাজ হোটেলে। রাত ৮ টায় আসছেন আরব আমিরশাহীর প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। মন্ত্রী নিত্যানন্দ রাই উপস্থিত থাকবেন বিমানবন্দরে।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ পৌঁছবেন সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। তিনি থাকবেন দিল্লির ইম্পেরিয়াল হোটেলে। এছাড়া জার্মানি ও ফ্রান্সের রাষ্ট্রপ্রধানরা আসছেন ৯ সেপ্টেম্বরে আসছেন বলে জানা গিয়েছে।

G 20 সম্মেলন (G20 Summit 2023) ঘিরে সেজে উঠেছে গোটা রাজধানী দিল্লি। গোটা রাস্তা জুড়ে ছবি আর আলোয় সাজানো হয়েছে। শুধু তাই নয়, একেবারে নজিরবিহীন নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।

রাস্তায় উঁচু ব্যারিকেড থেকে দিল্লি পুলিশের আধিকারিকরা উপস্থিত থাকবেন। এছাড়াও রাষ্ট্রনেতাদের সুরক্ষায় রয়েছে অ্যান্টি মিসাইল গান সহ একাধিক সমরাস্ত্র। সব মিলিয়ে রাজধানী একেবারে প্রস্তুত এই রাষ্ট্রনেতাদের স্বাগত জানাতে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+