প্রতীক্ষার শেষ কবে?বন্দে ভারত স্লিপার ট্রেন চালুতে দেরি কেন?রেল মন্ত্রণালয় কী বলছে? জানুন

ভারতীয় রেলের বহু প্রতীক্ষিত বন্দে ভারত স্লিপার ট্রেন এখনও চালু করা হয়নি। রেল দপ্তর সূত্রে খবর যাত্রীদের আরামদায়ক রাত্রিকালীন ভ্রমণের জন্য বিশেষভাবে তৈরি এই নতুন প্রজন্মের ট্রেন চালু করতে দেরি হচ্ছে বিভিন্ন প্রযুক্তিগত ও নির্মাণগত সমস্যার কারণে।

রেলবোর্ডের একটি চিঠিতে জানানো হয়েছে, ট্রেনের অভ্যন্তরীণ সজ্জা ও বেশ কিছু ত্রুটি ধরা পড়েছে। বার্থের ধারে তীক্ষ্ণ প্রান্ত ও কোণ, জানালার পর্দার হ্যান্ডল বসানোয় সমস্যা,
বার্থ সংযোগস্থলে ফাঁকা জায়গায় ময়লা জমার আশঙ্কা সহ.ইত্যাদি বিষয় পুনরায় সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে।

আর এবিষয়ে চিঠিটি পাঠানো হয়েছে আরডিএসওর মহাপরিচালক ও দেশের সমস্ত রেল জোনের জেনারেল ম্যানেজারদের কাছে।

রেল দপ্তর সূত্রে জানা গেছে, নতুন ডিজাইনের কোনো ট্রেন চালু করার আগে সিসিআরএসের ট্রায়াল রিপোর্টের ভিত্তিতে অনুমোদন দেয়। বন্দে ভারত স্লিপার ট্রেনের ক্ষেত্রে আরডিএসও সংশোধনের আপডেট চলতি বছল ১ সেপ্টেম্বর দিয়েছে।

এই ট্রেন চালু হলে যাত্রীরা পাবেন আরও প্রশস্ত ও আরামদায়ক স্লিপার বার্থ,অনবোর্ড ওয়াইফাই,
প্রতিটি সিটে চার্জিং পয়েন্ট, অত্যাধুনিক ফায়ার সেফটি সিস্টেম, দুর্ঘটনা রোধে কবচ ৪.০ প্রযুক্তি, এছাড়াও লোকো পাইলট, ট্রেন ম্যানেজার ও স্টেশন মাস্টারের মধ্যে নির্ভরযোগ্য যোগাযোগ ব্যবস্থা।

এছাড়াও রেল মন্ত্রণালয় জানিয়েছে, তাপমাত্রার পরিবর্তন বিবেচনা করে কোচে উপযুক্ত তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থা বাধ্যতামূলক করা হয়েছে।
নিরাপত্তা ও যাত্রী নির্দেশিকাও থাকবে আরও কঠোর।

ট্রেন ছাড়ার আগে বারবার ঘোষণা করা হবে যাতে যাত্রী নন এমন কেউ ট্রেন থেকে নেমে যান।যাত্রাপথে তিন ভাষায় আঞ্চলিক ভাষা, হিন্দি ও ইংরেজিতে নিরাপত্তা সংক্রান্ত ঘোষণা বাজবে।

উচ্চগতির উপযোগী করে তৈরি হওয়ায় এই স্লিপার ট্রেনগুলি ভ্রমণের সময় অনেক কমিয়ে দেবে। ফলে দূরপাল্লার যাত্রায় রাতের ট্রেনের অভিজ্ঞতা হবে আরও দ্রুত ও আরামদায়ক।

এককথায় যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার কিছু গুরুত্বপূর্ণ বিষয় ঠিকঠাক সম্পূর্ণ না হওয়ায় এটি চালু করতে দেরি হচ্ছে। সব সমস্যা সমাধান হলে খুব শীঘ্রই ট্র্যাকেই দেখা মিলবে বন্দে ভারত স্লিপারের নতুন রূপ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+