গুজরাতে কবে ও কোথায় শপথ নেবে বিজেপি সরকার, কে হবেন মুখ্যমন্ত্রী
নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রথম গুজরাতে শপথ নেবে বিজেপি সরকার। ফলে আয়োজন জোরদারই হওয়ার কথা।
গুজরাতে বিজয়োল্লাসে মেতে ওঠা বিজেপি নেতা-কর্মীরা এবার তোড়জোর শুরু করে দিয়েছেন শপথ গ্রহণ অনুষ্ঠানের। ষষ্ঠবারের জন্য রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। আগামী পাঁচবছর নতুন করে রাজ্য শাসনের দায়িত্ব দলের কাঁধে তুলে দিয়েছে গুজরাতবাসী। তার উপরে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পরে এই প্রথম গুজরাতে শপথ নেবে বিজেপি সরকার। ফলে আয়োজন জোরদারই হওয়ার কথা।

দলীয় সূত্রে খবর আগামী ২৫ ডিসেম্বর বড়দিনে দিন বিজেপির মন্ত্রিসভা শপথ গ্রহণ করবে। আহমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়ামে সেই অনুষ্ঠান আয়োজিত হবে বলে খবর। এজন্য রাজ্য সরকারের তরফে ইতিমধ্যে স্টেডিয়াম পরিদর্শনে গিয়েছে সমস্তটাই খতিয়ে দেখেছেন মুখ্যসচিব ও অন্যান্য প্রশাসনিক কর্তারা।
আবার এক একটি সূত্র বলছে, গান্ধীনগরে মহাত্মা মন্দিরেও শপথগ্রহণ অনুষ্ঠানের আয়োজন হতে পারে। জাতির জনক গান্ধীজির আদর্শকে সামনে রেখে সেই ধামেই শপথ নিয়ে কংগ্রেসকে পাল্টা বার্তাও দেওয়া যাবে তাহলে।
তবে এখনও কোনওটাই ঠিক হয়নি। নরেন্দ্র মোদী নিজে মুখ্যমন্ত্রী হিসাবে তিনবার সর্দার প্যাটেল স্টেডিয়ামে শপথ নিয়েছেন বিজয় রূপানিও ওখানেই শপথ নিতে পারেন। যদিও এখনও সরকারিভাবে কিছুই জানানো হয়নি।












Click it and Unblock the Notifications