Vande Bharat Sleeper: পাঁচতারা হোটেলকেও হার মানাবে, কবে ছুটবে বন্দে ভারত স্লিপার?

Vande Bharat Sleeper: গোটা দেশজুড়ে বন্দে ভারতের নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ করছে ভারতীয় রেল। খুব শীঘ্রই ট্র্যাকে ছুটবে বন্দে ভারত সাধারণ ট্রেনও। শুধু তাই নয়, বন্দে ভারত স্লিপার কোচ এবং বন্দে মেট্রোও লঞ্চ করার কথাও আছে মোদী সরকারের। তবে তা কবে ভারতের রেল ট্র্যাকে ছুটবে তা নিয়ে জোর জল্পনা।

আর এর মধ্যেই রেলবোর্ডের সচিব মিলিন্দ দেউস্কর মন্তব্যে আশার আলো তৈরি হয়েছে। জানিয়েছেন কবে আসছে এই ট্রেন (Vande Bharat Sleeper)।

Vande Bharat Sleeper

  • Vande Bharat Sleeper:

সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন রেলবোর্ডের সচিব মিলিন্দ দেউস্কর। আর সেখানেই তিনি জানিয়েছেন, রেলওয়ে শীঘ্রই বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) কোচ এবং বন্দে ভারত মেট্রো চালু করার পরিকল্পনা করছে।

অন্যদিকে ভারত আর্থ মুভার্স লিমিটেড (BEML) এর চেয়ারম্যান শান্তনু রায় জানিয়েছেন, যে সবকিছু ঠিক ভাবে এগোলে চলতি আর্থিক বছরের মধ্যে প্রথম প্রোটোটাইপ (বন্দে ভারত স্লিপার ট্রেনের) প্রকাশ্যে নিয়ে আসা হবে। Bharat Earth Movers Limited অর্থাৎ BEML, ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টারি, চেন্নাই এবং রেলবোর্ড যৌথ ভাবে স্লিপার বন্দে ভারত (Vande Bharat sleeper) ট্রেন তৈরি করছে।

  • Vande Bharat Sleeper: ১৬ কোচের ট্রেন

রেল ট্র্যাকে বিপ্লব ঘটাবে Vande Bharat sleeper। ইতিমধ্যে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব Vande Bharat sleeper কেমন হতে পারে সেই সংক্রান্ত ছবি শেয়ার করেছেন। যা একেবারে চমকে দেওয়ার মতো। ঘন্টায় যাতে ১৬০ কিমি গতিতে ছুটতে পারে এই ট্রেন সেভাবেই ডিজাইন করা হয়েছে। এমনটাই জানা গিয়েছে। জানা গিয়েছে, এই ট্রেনে (Vande Bharat Sleeper) এক সঙ্গে ৮০০ এরও বেশি মানুষ যাত্রা করতে পারবেন।

  • Vande Bharat Sleeper: বিলাসবহুল ব্যবস্থা

Vande Bharat এর এই Sleeper - এ আধুনিক সমস্ত সুবিধা থাকবে। এমনকি ডিজাইনেও ঝড় তুলব এই ট্রেন। এই ট্রেনে সফর কোনও পাঁচতারা হোটেলের থেকে কম নয়। এমনটাই দাবি রেল কর্তাদের। আরামদায়ক আসন থেকে ডিজাইন, এই ট্রেনে উঠলে নাকি চোখ জুড়িয়ে যাবে।

একই সঙ্গে নিরাপত্তা এবং সুরক্ষার বিষয়টিও এই ট্রেনে গুরুত্ব দিয়ে দেখা হয়েছে বলে জানা গিয়েছে। আর সেজন্যে একগুচ্ছ ব্যবস্থাও রাখা হচ্ছে বলেই খবর। যা খবর, লোকসভার আহেই Vande Bharat Sleeper ভারতীয় রেল ট্র্যাকে ছুটতে দেখা যেতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+