দরকার পড়লেই এনআরসি! হরিয়ানার মতোই হুঁশিয়ারি অপর বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীর

অসমে এনআরসির সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ এবং সাহসী। এমনটাই মন্তব্য করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

অসমে এনআরসির সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ এবং সাহসী। এমনটাই মন্তব্য করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেছেন, প্রয়োজন মনে করলেই অসমের মতো এনআরসি উত্তর প্রদেশেও চালু করা হবে। হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী প্রসঙ্গত হরিয়ানার মুখ্যমন্ত্রীও। মহা জনসম্পর্ক র‍্যালির শেষ দিনে তিনি জানিয়েছিলেন, সেই রাজ্যেও এনআরসি চালু করা হবে।

দরকার পড়লেই এনআরসি! হরিয়ানার মতোই হুঁশিয়ারি অপর বিজেপি শাসিত মুখ্যমন্ত্রীর

আদালতের নির্দেশে গুরুত্বপূর্ণ এবং সাহসী সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। মন্তব্য করেছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোদী আদিত্যনাথ। তিনি বলেছেন, এর জন্য প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দেওয়া উচিত। ধাপে ধাপে তা চালু করা হবে। তিনি মনে করেন, উত্তর প্রদেশেও এনআরসির প্রয়োজন রয়েছে এবং তারা সেটা করবেন। জানিয়েছেন যোদী আদিত্যনাথ।

তিনি আরও জানিয়েছেন, উত্তর প্রদেশকে অসমের উদাহরণ হিসেবে ধরা যেতে পারে। অসমকে সামনে রেখে ধাপে ধাপে রাজ্যে কাজ করা হবে বলেও জানিয়েছেন তিনি। জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে এনআরসি প্রয়োজনীয় বলে জানিয়েছেন তিনি।

রবিবার হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার জানিয়েদেন, অসমের মতোই হরিয়ানাতেও এনআরসি লাগু করা হবে। রাজ্যে ল কমিশন গঠনের কথাও জানিয়েছিলেন তিনি। পাশাপাশি রাজ্যে বুদ্ধিজীবীদের সাহায্য নিতে আলাদা দফতর তৈরি করার পরিকল্পনার কথাও জানিয়েছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+