ঠিক কবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রাহুল গান্ধী? পাত্রীই বা কে? রইল খোলামেলা সেই উত্তর

রাহুল গান্ধী কবে বিয়ে করবেন? উত্তর দিলেন রাহুল গান্ধী। কী বললেন তিনি।

রাহুল গান্ধীর বিয়ে নিয়ে বারবার চর্চা হয়েছে সোশ্যাল মিডিয়াতে! এমনকি একাধিক মহিলাকে জড়িয়েও বিভিন্ন সময়ে নানান জল্পনা দেখা গিয়েছে। এমনকি বিয়ে নিয়েও একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে সোনিয়া-পুত্রকে। সম্প্রতি রাহুল গান্ধীর একটি ইন্টারভিউয়ের ভিডিও সামনে এসেছে। যেখানে একাধিক বিষয়ে তাঁকে প্রশ্ন করা হচ্ছে।

এমনকি কবে বিয়ে করছেন কংগ্রেস নেতা? তা নিয়েও প্রশ্ন করা হয়েছে রাহুলকে। আর এর জবাব রীতিমত চমকে দেওয়ার মতো।

 ভিডিওর একটি অংশ এক কংগ্রেস নেত্রী সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন

ভিডিওর একটি অংশ এক কংগ্রেস নেত্রী সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন

রাহুল গান্ধী বিয়ে নিয়ে প্রশ্নের জবাব সুন্দর ভাবে এড়িয়ে গিয়েছেন! তিনি বলছেন, সঠিক পাত্রী পেলেই বিয়ে সেরে নেব। কার্লি টেলসকে একটি সাক্ষাৎকার দিয়েছেন রাহুল গান্ধী। আর সেই ভিডিওর একটি অংশ এক কংগ্রেস নেত্রী সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন। আর তা সঙ্গে সঙ্গে ভাইরাল। ওই ছোট অংশে রাহুল গান্ধীকে তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করছেন অ্যাংকার। শুধু তাই নয়, জীবনসাথী খোঁজার ক্ষেত্রে কোনও চেকলিস্ট আছে কিনাও প্রশ্ন করছেন ওই মহিলা। আর সেখানে রীতিমত হেসে উত্তর দিচ্ছেন রাহুল।

শীঘ্রই বিয়ে করার জন্যে কোনও সিদ্ধান্ত

শীঘ্রই বিয়ে করার জন্যে কোনও সিদ্ধান্ত

শীঘ্রই কি বিয়ে করার জন্যে কোনও সিদ্ধান্ত নিতে চলেছেন? অ্যাংকারের প্রশ্নে রাহুলের উত্তর, যখন সঠিক কোনও মেয়ে জীবনে আসবে, তখনই বিয়ে করে নেব। এই বিষয়ে তাঁর কি কোনও চেকলিস্ট আছে? হেসে সাংসদ বলছেন। না শুধুমাত্র ভালোবাসার একজন মানুষ... যিনি বুদ্ধিমান হবেন। বলে রাখা প্রয়োজন, ডিসেম্বর মাসে রাহুল গান্ধী এক YouTube চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, আমার জীবন সঙ্গিনীর মধ্যে মা সোনিয়া গান্ধী এবং আমার ঠাকুমা ইন্দিরা গান্ধীর গুণ থাকতে হবে। শুধু তাই নয়, সেখানে ইন্দিরা গান্ধীকে জীবনের অন্যতম ভালোবাসা এবং দ্বিতীয় মা হিসাবেও ব্যাখ্যা করতে শোনা যায় রাহুল গান্ধীকে।

দেশ জুড়ে ভারত জড়ো যাত্রা করছেন রাহুল।

দেশ জুড়ে ভারত জড়ো যাত্রা করছেন রাহুল।

সামনেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের আগে দেশ জুড়ে ভারত জড়ো যাত্রা করছেন রাহুল। ইতিমধ্যে গোটা দেশের নজর কেড়েছেন তিনি। প্রায় ১২৯ দিন ধরে এই যাত্রা করছেন রাহুল গান্ধী। আর এই দীর্ঘ যাত্রাপথে একাধিক রাজ্য এবং বহু মানুষের সঙ্গে দেখা করেছেন তিনি। কথা বলেছেন। এমনকি দীর্ঘ এই যাত্রাপথে বিভিন্ন বিভিন্ন রাজনৈতিক নেতা থেকে শুরু করে ব্যক্তিত্ব রাহুল গান্ধীর সঙ্গে যাত্রায় পা মিলিয়েছে। যা তাঁর আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে তুলেছে বলে মত বিশ্লেষকদের। এর প্রভাব আগামী নির্বাচনে পড়বে বলেও মনে করছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+