অটলকে দেখেই ছুটে এসে জড়িয়ে ধরলেন মোদী! পুরনো ভিডিওয়ে ধরা দিল দুই বিজেপি নেতার সম্পর্ক
বিজেপি হেডকোয়ার্টারে তখন সবেমাত্র ঢুকেছেন তৎকালীন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ী। সমর্থক, সদস্যদের ভিড়ে তখন পা ফেলার জায়গা নেই হেডকোয়ার্টারে।
নিজের ভাষণে বহুবার অটলবিহারী বাজপেয়ীর লেখা বিভিন্ন উক্তি কিংবা কবিতার লাইন বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বহুবার বহু সাক্ষাৎকারে মোদীর কথায়বার্তায় উঠে আসে অটলবিহারীর প্রসঙ্গ। অটলবিহারী বাজপেয়ীর প্রতি নরেন্দ্র মোদীর শ্রদ্ধা সম্মানের বহু ঘটনাই প্রকাশ্যে এসেছে এযাবৎকালে। এবার এক পুরনো ভিডিওতে উঠে এল দুই কালের দুই প্রধানমন্ত্রীর সম্পর্ক।

বিজেপি হেডকোয়ার্টারে তখন সবেমাত্র ঢুকেছেন তৎকালীন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা অটল বিহারী বাজপেয়ী। সমর্থক, সদস্যদের ভিড়ে তখন পা ফেলার জায়গা নেই হেডকোয়ার্টারে। হঠাৎই ভিড় ঠেলে ছুটে এলেন এক বিজেপি কর্মকর্তা। মুখে চাপ দাঁড়ি। তাঁকে দেখেই আনন্দে তাঁকে জাপটে ধরলেন অটলবিহারী। যাঁকে সেদিন জড়িয়ে ধরেছিলেন অটলবিহারী বাজপেয়ী তিনি ছিলেন নরেন্দ্র মোদী। কেইবা জানত, তিনিও একদিন হবেন দেশের প্রধানমন্ত্রী!এই বিরল দৃশ্য উঠে এসেছে এক পুরনো ভিডিওতে।
ARCHIVE: When Prime Minister #AtalBihariVaajpayee met BJP worker Narendra Modi pic.twitter.com/VgmxgJaKrZ
— ANI (@ANI) August 16, 2018
এদিন, প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর মৃত্যুতে রীতিমত শোকাহত হয়ে পড়েন নরেন্দ্র মোদী। যখন থেকে খবর আসতে থাকে যে অটলবিহারী বাজপেয়ীর অবস্থা অত্যন্ত সংকটজনক তখন থেকে বার বার এইমসে ছুটে গিয়েছেন নরেন্দ্র মোদী।












Click it and Unblock the Notifications