Weather Alert: আন্দামানে বর্ষার প্রবেশ! নিম্নচাপের হাত ধরে কি বাংলায় বর্ষা, কী বলছে আবহাওয়া দফতর
Weather Alert: নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করেছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। দেশের কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দেশের দক্ষিণের মূল ভূখণ্ডের দিকে যাত্রা শুরু করেছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, এবার বর্ষা কেরলে পৌঁছতে পারে ৩১ মে নাগাদ। সাধারণভাবে কেরলে বর্ষা প্রবেশ করে পয়লা জুন। সেখানে চারদিন আগে-পরে হতে পারে। ফলে কেরলে বর্ষা স্বাভাবিক সময়েই প্রবেশ করছে বলে জানিয়েছেন, আবহাওয়া দফতরের ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র।

বর্ষা কবে দিল্লিতে?
আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯ মে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশের পরে ৩১ মে তা কেরলে প্রবেশ করতে চলেছে। তারপর ৩-৮ জুনের মধ্যে তা কর্নাটকে এবং ৯-১৬ জুনের মধ্যে মহারাষ্ট্রে পৌঁছতে চলেছে। তবে বর্ষা দিল্লিতে পৌঁছতে ২৭ জুন হয়ে যেতে পারে। রাজধানীর মানুষ সেই সময় স্বস্তি পেতে পারেন। প্রসঙ্গত ১৯ মে রবিবার আবহাওয়া দফতর সতর্কবার্তা জারি করে বলেছে, আগামী দুই দিনের মধ্যে সেখানে গরম তীব্র হবে।
বাংলায় কবে বর্ষা?
সাধারণভাবে বাংলায় বর্ষার প্রবেশ হয় আট থেকে এগারোই জুনের মধ্যে। গত বছর তা সামান্য দেরি হয়েছিল। এবার তা কবে ঢুকবে তা এখনও বলতে পারেনি আবহাওয়া দফতর। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু উত্তর-পূর্বের রাজ্যগুলি হয়ে উত্তরবঙ্গে প্রবেশ করে। তারপর তা দক্ষিণবঙ্গে আসে।
বঙ্গোপসাগরে নিম্নচাপ
আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপরে থাকা নিম্নচাপ এই মুহূর্তে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে অবস্থান করছে। আগামী ২২ মে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে। যা আগামী ২৪ মে নাগাদ মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হবে।
এই পরিস্থিতিতে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প বঙ্গোপসাগর থেকে স্থলভাগের ওপরে আসছে। যার প্রভাব পড়তে চলেছে রাজ্য জুড়েই। এই নিম্নচাপের কারণে গরমের আবহাওয়া থেকে স্বস্তি পাওয়া গেলেও, এর সঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর কোনও সম্পর্ক নেই। তবে আবহাওয়া দফতর মৎস্যজীবীদের উদ্দেশে সতর্কবার্তা জারি করে বলেছে, তা যেন ২৪ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্।ন্ত মাছ ধরতে না যান। আর যাঁরা ইতিমধ্যেই গভীর সমুদ্রে গিয়েছেন, তাঁরা যেন ২৩ মে-র মধ্যেই ফেরত আসেন।
স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি
এবার বর্ষার শুরুটায় এল নিনোর কিছুটা প্রভাব থাকলেও, দ্বিতীয়ভাগে লা নিনার প্রভাব শুরু হবে। যে কারণে স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হবে বলেই মনে করছেন আবহবিদরা। ভারতে কৃষির জন্য বর্ষা অপরিহার্য। চাষের জমির অর্ধেকের বেশি বর্ষার জলের ওপরে নির্ভরশীল।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications