নির্দিষ্ট সময়ের তিন দিন আগেই কেরলে বর্ষার আগমন! বাংলায় মৌসুমী বায়ুর প্রবেশ কবে, একনজরে পূর্বাভাস
স্বাভাবিক সময়ের ছয়দিন আগে এবার আন্দামানে বর্ষা (monsoon) প্রবেশ করেছে। আর তিনদিন আগে এদিন কেরলে বর্ষা প্রবেশ করেছে। আবহাওয়া দফতরের তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে তাহলে কি এব
স্বাভাবিক সময়ের ছয়দিন আগে এবার আন্দামানে বর্ষা (monsoon) প্রবেশ করেছে। আর তিনদিন আগে এদিন কেরলে বর্ষা প্রবেশ করেছে। আবহাওয়া দফতরের তরফে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে একথা জানানো হয়েছে। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে তাহলে কি এবার বাংলাতেও আগে বর্ষার আগমন হতে চলেছে? এব্যাপারেও বার্তা দিয়েছে আবহাওয়া (weather) দফতর।
|
কেরলে বর্ষার আগমন
এদিন কেরলে প্রবেশ করেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। সাধারণভাবে কেরলে ১ জুন বর্ষার প্রবেশ হয়ে থাকে। সেক্ষেত্রে এবার তিন দিন আগেই বর্ষার আগমন হল কেরলে। এদিন আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণ আরব সাগর, লাক্ষাদ্বীপ, কেরলের বেশিরভাগ অংশ, দক্ষিণ তামিলনাড়ুর কিছু অংশ এবং মান্নার উপসাগরের কিছু অংশে অগ্রসর হয়েছে।

আগামী ২৪ ঘন্টায় ব্যাপক বৃষ্টিপাতের পূর্বাভাস
আবহাওয়া দফতরের তরফে বলা হয়েছে, কেরলে বর্ষা শুরুর সব ধরনের শর্ত পূরণ করেছে। ফলে আগামী ২৪ ঘন্টায় ব্যাপক বৃষ্টিপাত হতে পারে দক্ষিণের এই রাজ্যে। কেরলে বর্ষার শুরুর ঘোষণার জন্য আবহাওয়া দফতরের যে ১৪ টি পর্যবেক্ষণ কেন্দ্র রয়েছে, তার মধ্যে ১০ টিতে ২.৫ মিমি কিংবা তার বেশি বৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ু আগমণের ঘোষণার যে সব শর্ত রয়েছে, তার মধ্যে রয়েছে সমুদ্র পৃষ্ঠ থেকে ৪.৫ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত পশ্চিমী বায়ু। আবহাওয়া দফতর জানিয়েছে দক্ষিণ-পূর্ব আরব সাগরে পশ্চিমী বায়ুর শক্তি বৃদ্ধি পেয়েছে।
|
কর্নাটকেও অনুকূল পরিস্থিতি
আবহাওয়া দফতরের তরফে আরও বলা হয়েছে, মধ্য আরবসাগর, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও কর্নাটকের কিছু অংশে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর অগ্রহতির জন্য পরিস্থিতি অনুকূল। এছাড়াও তামিলনাড়ু ও দক্ষিণ-মঘ্য বঙ্গোপসাগরেও অনুকূল পরিস্থিতি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী ৩-৪ দিনের মধ্যে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে মৌসুমী বায়ুর আগমন হতে চলেছে।
আগামী ৫ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম আরব সাগরে ঝোড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে।

বাংলায় বর্ষা কবে
আন্দামানের পরে কেরলে বর্ষা প্রবেশ করেছে। এরপর তা দেশের নানা অংশে ছড়িয়ে পড়বে। বাংলাবাসী স্বাভাবিক প্রশ্ন, তাহলে এই রাজ্যে কবে মৌসুমী বায়ুর আগমন হতে চলেছে। আবহাওয়া দফতর এদিনই জানিয়েছে ৩-৪ দিনের মধ্যে উত্তর-পূর্বের রাজ্যগুলিতে মৌসুমী বায়ুর প্রবেশ হতে চলেছে। সাধারণভাবে দক্ষিণবঙ্গের আগেই উত্তরবঙ্গে বর্ষার প্রবেশ করে। সেক্ষেত্রে রাজ্যের উত্তরের জেলাগুলি বিশেষ করে হিমালয়ের পাদদেশ সংলগ্ন
পাঁচ জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কার্যত সেই সময়েই বর্ষার প্রবেশ হতে চলেছে। আর দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আগামী দিন দশেকের মদ্যে বর্ষার আগমন হতে চলেছে। স্বাভাবিকভাবে
বাংলায় বর্ষার প্রবেশ হয় ১০ জুন। এবার দেখার আন্দামান ও কেরলের মতোই দক্ষিণবঙ্গেও আগেই বর্ষার প্রবেশ হয় কিনা।

বর্ষাতেই ৭০ শতাংশ বৃষ্টি হয়
ভারতের অর্থনীতি কৃষি নির্ভর। এই কৃষি নির্ভর অর্থনীতিতে মৌসুমী বায়ুর গুরুত্ব যথেষ্টই। সাধারণভাবে মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টির ৭০ শতাংশ পূরণ হয়। এবার আবহাওয়া দফতরের তরফে আগেই জানানো হয়েছিল, সারা দেশেই
বৃষ্টিপাত স্বাভাবিকই হতে চলেছে।












Click it and Unblock the Notifications