বাংলায় বর্ষা কবে, উত্তর ভারতেই বা কবে? মৌসুমী বায়ু নিয়ে সর্বশেষ আপডেট একনজরে
এদিন রাজস্থান, দিল্লি ও পশ্চিম উত্তর প্রদেশ ও মধ্য উত্তর প্রদেশে ধূলিঝড় হয়েছে। ভোরের দিকেও এইসব জায়গায় প্রচুর বৃষ্টি হয়েছে। আবার মিরাট, নয়ডার মতো জায়গায় ঝড়ের পরে বৃষ্টি হয়েছে এদিন। অন্যদিকে এদিন বাংলার বিভিন্ন জায়গায় ঝড়ের সঙ্গে বৃষ্টি হয়েছে। বৃষ্টি আর দমকা হাওয়ার মধ্যে মানুষের প্রশ্ন এবার বর্ষার বৃষ্টি কবে থেকে শুরু হবে?
প্রসঙ্গত বলে রাখা ভাল এবার আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল কেরল বর্ষা তথা মৌসুমী বায়ুর প্রবেশে দেরি হবে। সাধারণভাবে ১ জুনের আশপাশের সময়ে কেরলে বর্ষা ঢোকে। এবার আবহাওয়া দফতর জানিয়েছিল কেরলে এবার বর্ষা শুরু হতে ৪-৫ দিন দেরি হতে পারে।

উত্তর ভারতবাসীর প্রশ্ন এবার রাজ্যগুলিতে বর্ষা কবে ঢুকবে। আবহাওয়া দফতর জানিয়েছে, সাধারণভাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢোকে ২২ মে। এবার নিকোবরে বর্ষা পৌঁছে গিয়েছিল ১৯ মের আগেই। কিন্তু গত শুক্রবার (১৯ মে) থেকে যা সেখানেই থমকে গিয়েছে।
আবহাওয়া দফতরের আশা আগামী কয়েকদিনেই বর্ষা পুরো আন্দামান নিকোবরে প্রবেশে করবে। এছাড়া বর্ষা ছয় থেকে সাত দিন এক জায়গায় আটকে থাকলেও সার্বিকভাবে এর ছড়িয়ে পড়ার ক্ষেত্রে তেমন প্রভাব পড়ে না।

উত্তর ভারত বিশেষ করে দিল্লি, পশ্চিম উত্তর প্রদেশে, হরিয়ানা, পঞ্জাব ও রাজস্থানের পূর্বে বর্ষা সাধারণভাবে ১৮ জুন প্রবেশ করে। উত্তর ভারতের বর্ষা কেরলের বর্ষার প্রবেশের ওপরে কিছু নির্ভরশীল হওয়ায় এই সময়ে পরিবর্তন এবার হতে পারে।
অন্যদিকে পশ্চিমবঙ্গের বর্ষা দক্ষিণের দিক থেকে আসা মৌসুমী বায়ুর ওপরে নির্ভর না করলেও উত্তর-পূর্ব ভারতের ক্ষেত্রে সেই নির্ভরতা রয়েছে। সাধারণভাবে বাংলায় বর্ষা প্রবেশ করে ৮ জুন। গতবারেও যা দেরি হয়েছিল। এবারও এখনও পর্যন্ত বাংলায় বর্ষার প্রবেশ নিয়ে কোনও কথা বলতে রাজি নয় আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতরের ভাষায় ফেবারেবল কন্ডিশন হলেই পশ্চিমবঙ্গে বর্ষার প্রবেশের কথা ঘোষণা করা হয়। তবে সেই পরিস্থিতি এখন নেই। তবে বর্তমানে যে বৃষ্টি হচ্ছে, তা তখনও বাংলাদেশ আবার কখনও ঝাড়খণ্ডের ওপরে থাকা ঘূর্ণাবর্তের কারণে হচ্ছে।
অন্যদিকে উত্তর ভারতে এই সময় বৃষ্টি হচ্ছে পশ্চিমী ঝঞ্ঝা এবং পূর্ব দিকের বাতাসের সংমিশ্রণের ফলে। এখনও পর্যন্ত আবহাওয়া দফতরের পূর্বাভাস দেশে বর্ষা স্বাভাবিক হলেও উত্তর-পশ্চিম ভারতে তা স্বাভাবিকের থেকে কম হতে পারে। তবে এখনও কবে বর্ষা দেশের মূল ভূখণ্ডে প্রবেশ করে তারই অপেক্ষা।












Click it and Unblock the Notifications