আটবার বেড়েছে সময়সীমা! সরকার কবে CAA-র আইন প্রণয়ন করবে, কী বলছে রিপোর্ট

প্রায় চার বছর আগে সংসদে পাশ হওয়ার পর থেকে অকার্যকর রয়ে গিয়েছে নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯। এখনও নিয়ম বা আইনই তৈরি হয়নি। ইতিমধ্যে তা তৈরি করতে অষ্টমবারের এক্সটেনশন পেয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। প্রকাশিত খবর অনুযায়ী, শীঘ্রই নিয়ম লাগু করা হবে। পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে আসা অ-মুসলিমদের দ্রুত নাগরিকত্ব দিতে এই আইন তৈরি করা হয়।

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, সরকার শীঘ্রই সিএএ নিয়মগুলিকে অবহিত করতে পারে। বিধিমালার নোটফিকেশনের পরে জাতীয় আদমশুমারি করা হবে। তারপর সরকার একটি সীমানা কমিশন গঠনের মাধ্যমে সীমানা নির্ধারণের প্রক্রিয়া শুরু করবে।

amit shah

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে আইন প্রণয়ন সংক্রান্ত সংসদীয় কমিটির কাছে চিঠি লিখে সিএএ বিধি প্রণয়নের জন্য সেপ্টেম্বরের শেষ পর্যন্ত সময় চাওয়া হয়েছিল। কমিটি সময় বাড়াতে মত দেয়। এর আগে ৩০ জুন পর্যন্ত সময়সীমা বাড়াতে জানুয়ারিতে সপ্তমবার অনুরোধ করেছিল স্বরাষ্ট্রমন্ত্রক।

প্রসঙ্গত উল্লেখ্য আইনটি ২০১৯-এর ১১ ডিসেম্বর পাশ করানো হয়েছিল। সেই বছরের ১২ ডিসেম্বর তা রাষ্ট্রপতির সম্মতি পেয়েও যায়। সেই সময় সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল আইনটি ২০২০-র ১০ জানুয়ারি থেকে কার্যকর করা হবে।

সংসদীয় কাজের ম্যানুয়ালে উল্লেখ রয়েছে যদি কোনও মন্ত্রক আইন পাশ করানোর পরে ছয় মাসের মধ্যে আইন প্রণয়নের নিয়ম তৈরি করতে না পারে, তাহলে অধস্তন আইন সংক্রান্ত কমিটির কাছে সময় বাড়াতে অনুরোধ করতে পারে।

উল্লেখ্য যে সিএএ-তে বলা হয়েছে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে ২০১৪-র ৩১ ডিসেম্বরের আগে আগত হিন্দু, শিখ, পার্সি, খ্রিস্টান, বুদ্ধিস্ট এবং জৈন সম্প্রদায়ভুক্তরা ভারতের নাগরিকত্ব পাবেন। সিএএ থেকে বাদ দেওয়া হয়েছিল উত্তর-পূর্বের রাজ্যগুলির অধিকাংশ এলাকাকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+