ভারতে গমের মজুদ সর্বনিম্ন হতে পারে ২০২২-২৩ সালে
ভারতে গমের মজুদ সর্বনিম্ন হতে পারে ২০২২-২৩ সালে
২০২২-২৩ সালে ভারতে গমের মজুদ ২০১৬-১৭ সালের থেকেও সর্বনিম্ন স্তরে নেমে যেতে পারে। এরকমই সম্ভাবনার কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা৷ গত ১৩ বছরে এটি দ্বিতীয় সর্বনিম্ন গম মজুদ হতে চলেছে৷ অন্যদিকে সরকারের নিজস্ব খাদ্যশস্য কেনা সম্ভবত ১৫ বছরের মধ্যে সর্বনিম্ন। সরকারী তথ্য অনুসারে গমের ভর্তুকি বিতরণ এবং খোলা-বাজারে বিক্রি গত দুই বছরে ৩৮ শতাংশ বেড়েছে।

গম রপ্তানি বন্ধ করেছে ভারত!
১৩ মে ভারত ঘোষণা করেছে যে দেশ খাদ্যশস্যের ঝুঁকিপূর্ন অবস্থায় রয়েছে। তাই খাদ্য নিরাপত্তা পরিচালনা করতে গমের রপ্তানি স্থগিত করছে নয়াদিল্লি।যদিও খাদ্য মন্ত্রক বলেছে যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম সুষ্ঠুভাবে চালানোর জন্য তাদের কাছে পর্যাপ্ত গম মজুদ রয়েছে। মার্চ মাসে অতিরিক্ত গরম, রেকর্ড রপ্তানি এবং নিম্ন উৎপাদন হারের জন্য অন্যতম প্রধান খাদ্যশস্য গমের মজুদের পরিমাণে ঘাটতি দেখা গিয়েছে৷
কেন্দ্র সূত্রে জানানো হয়েছে সঠিক পরিকল্পনার মাধ্যমে দেশে গমের যোগান ও সরবরাহ ঠিক রাখা হবে৷ প্রসঙ্গত, দেশে মূল্যস্ফীতির তীব্র বৃদ্ধির যা আট বছরের সর্বোচ্চ ৭.৭৯ শতাংশে পৌঁছেছে। যেখানে খাদ্য মূল্যস্ফীতি ৮.৩৮ শতাংশে পৌঁছেছে৷

বিদেশের প্রয়োজনে পাশে দাঁড়াবে ভারত!
যদিও ভারতের তরফে বলা হয়েছে, বিদেশী প্রতিবেশী সরকার অনুরোধ করলে সরকার বিদেশে গম রপ্তানির করবে৷ সে জন্য একটি উইন্ডো খোলা রেখেছে নয়াদিল্লি। কিছু বিশ্লেষকদের মতে, একটি গুরুত্বপূর্ণ সমস্যা হল ৩১ শে মার্চ শেষ হওয়া বছরে বিদেশে রেকর্ড বিক্রির পরেও ভারত যথেষ্ট পরিমান গম মজুদ রয়েছে কিনা সেটিও দেখার বিষয়।

চলতি বছরে কমবে গম উৎপাদন!
শস্য মজুদ ট্র্যাকিং সিস্টেমে অনুসারে ২০২২-২৩ এর জন্য সরকার ফেব্রুয়ারিতে ১১১.৩০ মিলিয়ন টন রেকর্ড আউটপুটের পূর্বাভাস দিয়েছিল। গত বছরের ১০৯ মিলিয়ন টন অপেক্ষা যেটা অনেকটা বেশি। চলতি বছরে অতিরিক্ত উষ্ণ আবহাওয়ার কারণে বিভিন্ন রাজ্যে পরিপক্ক গমের ফসল নষ্ট হয়েছে৷ এবারে গম উৎপাদন অনুমান ৫.৭ কম প্রায় ১০৫ মিলিয়ন টন হতে পারে৷ আশা করা হচ্ছে সরকারও কম পরিমাণে গম কিনবে (১৯.৫ মিলিয়ন টন) যা লক্ষ্যমাত্রা ৪৫ মিলিয়ন টন থেকে অনেকটাই কম।

ভারতের গম রপ্তানি বন্ধের সিদ্ধান্তের বিরোদিতা করেছে অন্য রাষ্ট্রগুলি!
ইউরোপে গমের দাম হুহু কর বেড়ে ৪৫৩ ডলারে পৌঁছেছে। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গম উৎপাদক দেশ ভারতের রপ্তানি বন্ধ করা বিশ্ব মার্কেটে গমের দামকে আরও বাড়াবে৷ তাই ভারতের এই গম রপ্তানিতে নিষেধাজ্ঞাকে সাতটি শিল্পোন্নত দেশগুলির গ্রুপ তীব্র সমালোচনা করেছে, তাদের বক্তব্য এই ধরনের পদক্ষেপগুলি পণ্যের দাম বৃদ্ধির সঙ্কট পরিস্থিতিকে আরও খারাপ করবে। ইউরোপের রুটির ঝুড়ি বলে পরিচিত ইউক্রেনে যুদ্ধ এই পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলেছে।












Click it and Unblock the Notifications