একাধিক ডিভাইসে এবার খুলবে WhatsApp! বড়সড় পরিবর্তন বিশ্বের জনপ্রিয় এই ম্যাসেজিং অ্যাপে
ফেসবুক-হোয়াটস অ্যাপ ছাড়া এক মুহূর্ত চলা সম্ভব না! সোশ্যাল মিডিয়াতে একটা বর পরিবর্তন এসেছে। ফেসবুক কিংবা হোয়াটস অ্যাপের মাধ্যমে যাবতীয় কাজ। এমনকি টাকা লেনদেন পর্যন্ত হয়ে যাচ্ছে হোয়াটস অ্যাপের মাধ্যমে। তবে প্রতি মুহূর্তে ব
ফেসবুক-হোয়াটস অ্যাপ ছাড়া এক মুহূর্ত চলা সম্ভব না! সোশ্যাল মিডিয়াতে একটা বর পরিবর্তন এসেছে। ফেসবুক কিংবা হোয়াটস অ্যাপের মাধ্যমে যাবতীয় কাজ। এমনকি টাকা লেনদেন পর্যন্ত হয়ে যাচ্ছে হোয়াটস অ্যাপের মাধ্যমে। তবে প্রতি মুহূর্তে বদলে যাচ্ছে মানুষের চাহিদা, পছন্দ-ব্যবহার। এই অবস্থায় বদল ঘটছে সোশ্যাল মিডিয়াতেও।
এই অবস্থায় ইউজারদের জন্য বড়সড় সিদ্ধান্ত হোয়াটস অ্যাপের। মাল্টি ডিভাইসে এবার চলবে হোয়াটস অ্যাপ। দীর্ঘদিন ধরে এই ফিরচারকে নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিল জনপ্রিয় এই ম্যাসেজিং অ্যাপ! অবশেষে সেই ভার্সন সামনে আনল।
তবে পাবলিক রোলআউটের আগে এই ফিচার বিটা অ্যাপে আনা হচ্ছে।হোয়াটসঅ্যাপ তার ইউজারদের মাল্টি-ডিভাইস বিটা প্রোগ্রামের প্রথম ভার্সন পরীক্ষা করতে বলা হয়েছে। জানা যাচ্ছে, একজন ইউজার হোয়াটস অ্যাপ তাঁর ফোনের পাশাপাশি আরও চারটে ডিভাইসে কাজ চালাতে পারবে।
অর্থাৎ ফোন ছাড়াও ইউজার ল্যাপটপ, ট্যাব, কম্পিউটারে সিঙ্ক করিয়ে নিলে একসঙ্গে তা চালানো যাবে। বর্তমানে একটা অ্যাকাউন্ট একটা ফোনে চালানো যায়। তবে হোয়াটস অ্যাপ চাইছে ইউজারের একটা অ্যাকাউন্ট বেশ কয়েকটি অ্যাকাউন্টে চালানো হোক।
হোয়াটস অ্যাপ দীর্ঘদিন ধরে এই অ্যাপের আরও ডেভেলোপমেন্টের কাজ চালাচ্ছে। ২০১৯ সাল থেকে এই ফিচারটিকে নিয়ে কাজ চালাচ্ছে। কিন্তু সম্প্রতি হাতের মুঠোয় সেই ফিচার! হোয়াটস অ্যাপ সিইও এবং মার্ক জুকারবার্গ সম্প্রতি হোয়াটস অ্যাপ ফিচার মাল্টি ডিভাইসে চালানোর জন্যে তৈরি বলে ঘোষণা করেছেন।
এক নজরে জেনে নেওয়া যাক হোয়াটস অ্যাপের multi-device support-এর কয়েকটি বিশেষ তথ্য।

সামনে ফোন রাখার কোনও প্রয়োজন পড়বে না।
হোয়াটস অ্যাপ একটা অ্যাকাউন্ট ফোন এবং ওয়েব থেকে একসঙে খোলা যায়। এখন হোয়াটস অ্যাপ ডেস্কটোপে খোলা যায়। কিন্তু সামনে আপনাকে ফোন রাখতে হবে। ইণ্টারনেট না থাকলে কেটে যেতে পারে পরিষেবা। কিন্তু বর্তমানে হোয়াটস অ্যাপে বেশ কিছ আপডেট আনা হয়েছে। সেখানে একজন ইউজার এখন থেকে অ্যাপের মাধ্যমে ডেস্কটোপ কিংবা ওয়েব ভার্সন ব্যবহার করতে পারবে। এক্ষেত্রে ইন্টারনেট কিংবা সামনে ফোন রাখার কোনও প্রয়োজন পড়বে না।

সব ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য হবে
হোয়াটস অ্যাপে যে ইনক্রিপশনের বৈশিষ্ট রয়েছে তা সব ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য হবে। চ্যাট, চ্যাটের সমস্ত হিস্ট্রি, নম্বর সব কিছুই প্রত্যেক ডিভাইসে আলাদা ভাবে সংরক্ষিত হবে। এক্ষেত্রে উড়ে যাওয়ার কোনও সম্ভাবনা এই। শুধু তাই নয়, সম্পূর্ণ ভাবে ব্যক্তিগত তথ্য নিরাপদে থাকবে বলেই জানাচ্ছে হোয়াটস অ্যাপ। অণ্য কোনও ভিডাইসে থাকা তথ্য হ্যাকারদের হাতে কখনও যাবে না।

মূল একটা ডিভাইস রাখতে হবে
multi-device support ব্যবহার করতে হলে মূল একটা ডিভাইস রাখতে হবে। এরপর ল্যাপটপ কিংবা ট্যাবে অ্যাকাউন্টটি খুলতে চাইলে তা সম্ভব। কীভাবে? জানা যাচ্ছে, হোয়াটস অ্যাপের মাধ্যমে QR কোডের সাহায্যে অন্য ডিভাইসে খোলা যাবে অ্যাকাউন্টটি। এর ক্ষেত্রে প্রয়োজন হবে না ফোন কিংবা ইন্টারনেটের।

খুব কম ইউজারদের এই সুবিধা
প্রাথমিক ভাবে খুব কম ইউজারদের এই সুবিধা অর্থাৎ multi-device সাপোর্টের সুবিধা দেওয়া হবে। বিটা ভার্সন ব্যবহারের সুযোগ পাবেন। তবে এই মুহূর্তে যারা এই ফিচারের বিটা ভার্সন ব্যবহার করছেন তাঁরা প্রথমে পূর্ণাঙ্গ multi-device ব্যবহারের সুবিধা পাবেন। সেটিং মেনু থেকে লিঙ্কড ডিভাইস অপশন পাওয়া যাবে। আর সেখাণ থেকে ইউজাররা এই সুবিধা ব্যবহার করতে পারবেন।












Click it and Unblock the Notifications