করোনা ভাইরাস সংক্রমণ নিয়ে ভুয়ো খবর, ব্যবহারে বড় পরিবর্তন আনল হোয়াটসঅ্যাপ

করোনা ভাইরাস সংক্রমণ, ব্যবহারে বড় পরিবর্তন আনল হোয়াটসঅ্যাপ

হোয়াটসঅ্যাপের মাধ্যমে একসঙ্গে পাঁচজনকে বার্তা পাঠানোর পদ্ধতিতে পরিবর্তন আনল ফেসবুকের মালিক হোয়াটসঅ্যাপ। কোনও ম্যাসেজ বারেবারে কারও কাছে পাঠানো হয়েছে এমন চিহ্নিত হলে, সেই ধরনের ম্যাসেজ কেবলমাত্র একটি চ্যাটে একজনের কাছেই পাঠানো যাবে। নতুন নিয়মে এই পবিবর্তন করা হয়েছে। প্রসঙ্গত অভিযোগ উঠেছে করোনা ভাইরাস নিয়ে ভুয়ো খবরের ছড়াছড়ি সোশ্যাল মিডিয়ায়। যার অনেকটাই হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে।

এখন একজনকেই ম্যাসেজ পাঠানো যাবে

এখন একজনকেই ম্যাসেজ পাঠানো যাবে

এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে আগে যেখানে ৫ জনকে ম্যাসেজ পাঠানো যেত, এখন সেখানে একজনকে পাঠানো যাবে।

ভারতে ৪০ কোটি ব্যবহারকারী

ভারতে ৪০ কোটি ব্যবহারকারী

ভারতে হোয়াটসঅ্যাপের ৪০ কোটি ব্যবহারকারী রয়েছে। গতবছরেই হোয়াটসঅ্যাপ নিয়মে পবিবর্তন করে একসঙ্গে অনেককে ম্যাসেজ পাঠানোর পদ্ধতি চালু করেছিল।

২০ লক্ষ অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা

২০ লক্ষ অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা

হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে ইতিমধ্যেই তারা ২০ লক্ষ অ্যাকাউন্টের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এই সব অ্যাকাউন্টের থেকে বহু কিংবা অটোমেটেড ম্যাসেজ পাঠানোর চেষ্টা করা হয়েছিল।

ভুয়ো তথ্য ছড়ানো বন্ধে ব্যবস্থা

ভুয়ো তথ্য ছড়ানো বন্ধে ব্যবস্থা

বর্তমান সময়ে লক্ষ্য করা গিয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভুয়ো তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে। নতুন নিয়মে এই ভুয়ো তথ্য ছড়ানোর গতি কিছুটা হ্রাস পাবে। হোয়াটসঅ্যাপ ইতিমধ্যে স্বেচ্ছাসেবী সংস্থা, সরকার এবং হু-এর সঙ্গে কাজ করছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+