সংসদে ঢুকে পড়ল হোয়াটঅ্যাপ! সাংসদরা সাবধান

বিজেপির সংসদীয় পার্টি অফিস এই গোটা বিষয়টি দেখভাল করবেন। অর্থাৎ গ্রুপের কোন সাংসদ গ্রুপে কতটা সক্রিয় তার সরাসরি নজরদারি থাকবে বিজেপির সংসদীয় পার্টি অফিসই। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজস্থানের নেতাদের জানান, সংসদে কতটা সক্রিয় তার উপর তৈরি হবে নেতাদের রিপোর্ট কার্ড। ক্যাবিনেটে সংযুক্তিকরণের ক্ষেত্রে নবাগতদের মাপদণ্ড হবে এই রিপোর্ট কার্ডই।
হোয়াটঅ্যা হচ্ছে স্মার্ট ফোনের একটি চ্যাট অ্যাপ্লিকেশন। তরুণ ও মধ্য়বয়সী সমাজে হোয়াটসঅ্যাপ এখন অবিচ্ছেদ্য অঙ্গ। কিন্তু শুধু আড্ডা বা চ্যাট নয়, প্রশাসনিক কাজেও যে এই অ্যাপ্লিকেশন ব্যবহার করা যেতে পারে তা বিজেপি বুঝেছে। কোনও খবর দ্রুত থেকে দ্রুততর সময়ে একাধিক ব্যক্তির কাছে পৌছে দিতে হোয়াটসঅ্যাপের জুরি নেই । আর সেই সুবিধাটিকেই কাজে লাগাতে চাইছে বিজেপি।
সূত্রের খবর অনুযায়ী, নরেন্দ্র মোদী চিরকালই 'টেক স্যাভি' হিসাবে পরিচিত। দলের নেতা ও মন্ত্রীরা যাতে সোসাল মিডিয়ায় অ্যাক্টিভ হন, তার জন্য বারবার নরম ভাষায়, কড়া ভাষায় বুঝিয়েছেন মোদী। দলের সাংসদদের আরও বেশি সক্রিয় করতে এই হোয়াটসঅ্যার গ্রুপ চ্যাটের পরিকল্পনাও প্রধানমন্ত্রীরই।












Click it and Unblock the Notifications