তুষারাবৃত কাশ্মীরের প্রত্যন্ত এলাকা! হোয়াটসঅ্যাপ কলে সন্তান জন্মে সহায়তা চিকিৎসকদের

এলাকা বরফে ঢাকা। যে কারণে অসুস্থ কিংবা সন্তান সম্ভবা মায়েদের হেলিকপ্টারে সরিয়ে আনতেও বাধা বিপত্তি। যে কারণে জম্মু ও কাশ্মীরের প্রত্যন্ত কেরন সেক্টরে গর্ভাবতী মহিলা সন্তানের জন্ম দিলেন, চিকিৎসকদের হোয়াটসঅ্যাপ কলে দেওয়া নির্দেশ পালন করে। ওই মহিলার প্রসবজনিত জটিলতা থাকলেও, তিনি সুস্থ সন্তানের জন্ম দিয়েছেন বলে জানা গিয়েছে।

তুষারাবৃত কাশ্মীরের প্রত্যন্ত এলাকা! হোয়াটসঅ্যাপ কলে সন্তান জন্মে সহায়তা চিকিৎসকদের

এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ক্রালপোরার ব্লক মেডিক্যাল অফিসার মীর মহম্মদ সফি জানিয়েছেন, শুক্রবার রাতে তারা কেরন স্বাস্থ্য কেন্দ্রে এক্লামশিয়া, এপিসিওটমি-সহ জটিল এক প্রসবকালীন রোগী পেয়েছিলেন।

সাধারণভাবে আবহাওয়া খারাপ থাকলে কোনও প্রসূতিকে হেলিকপ্টারে সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেরকমই প্রয়োজন ছিল শুক্রবার। কিন্তু শীতে প্রচণ্ড বরফপাতের কারণে কেরন কুপওয়ারার বাকি অংশ থেকে বিচ্ছিন্ন। সেকারণে ওই প্রসূতিকে সেই সুবিধা দেওয়া যায়নি।

স্থানীয় এক সরকারি আধিকারিক জানিয়েছেন, বৃহস্পতিবারের পরে শুক্রবারও সেখানে প্রচণ্ড তুষারপাতের কারণে ওই মহিলাকে সরিয়ে নিয়ে যাওয়া যায়নি। সেই কারণে কেরন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের কর্মীরা শিশুর দন্ম দিতে বিকল্প উপায় খুঁজে বের করেন।

ক্রালপোরা মহকুমা হাসপাতালের একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ চিকিৎসক পারভেজ হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে কেরন প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে থাকা চিকিৎসক আরশাদ সোফি এবং তাঁর সঙ্গে থাকা স্বাস্থ্যকর্মীদের ডেলিভারি সম্পর্কে নির্দেশ দেন।

চিকিৎসক আরশাদ সোফি জানিয়েছেন, রোগীকে শিশুর স্বাভাবিক জন্মের ব্যাপারে বোঝানো হয়েছিল। প্রায় ঘন্টা ছয়েক পরে ওই মহিলা সুস্থ কন্যা সন্তা্নের জন্ম দেন। ওই চিকিৎসক আরও জানিয়েছেন বর্তমানে শিশু ও মা উভয়েই সুস্থ রয়েছেন।

এদিকে তুষারপাতের কারণে শ্রীনগর-জম্মু জাতীয় সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। ভারী তুষারপাতের কারণে বৃহস্পতি এবং শুক্রবার রাম্বান জেলায় হাইওয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল। খারাপ দৃশ্যমানতার কারণে শ্রীনগর থেকে বিমান চলাচলেও বিঘ্ন ঘটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+