আচমকা স্তব্ধ হোয়াটসঅ্যাপ, ফেসবুক ও ইনস্টাগ্রাম! তোলপাড় নেটপাড়ায়
সোমবা রাতে কার্যত ভারতের সোশ্যাল মিডিয়ায় বড়সড় বিপর্যয় নেমে আসে। ফেসবুক,হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম আচমকাই এদিন স্তব্ধ হয়ে যায় বলে খবর। দেশের সমস্ত এলাকাতেই এমন ঘটনায় হতচকিত নেটপাড়ার বাসিন্দারা। প্রাথমিকভাবে সার্ভারের সমস্যা বলে জানা যাচ্ছে। ঘটনার জেরে বহু গ্রাহক অস্বস্তিতে পড়েছেন। ধীরে ধীরে জানা গিয়েছেবিশ্ব জুড়ে এই সমস্যার সঞ্চার হতে শুরু করেছে।

উল্লেখ্য, হোয়াটস অ্যাপে মেসেজ পাঠানো যাচ্ছে না , বা আসছে না। ইনস্টাগ্রামে দেখা যাচ্ছে, কোনও পেজ রিফ্রেশ করা যাচ্ছে না। অন্যদিকে, ফেসবুকে প্রথমে ভিডিও ও ছবি দেখা যাচ্ছিল না। পরে ফেসবুকের পেজ খোলা যাচ্ছে না বলে খবর। ঘটনার জেরে বিশ্ব জুড়ে কার্যত ত্রাস ছড়িয়ে পড়েছে। এদিকে, ডাউন ডিটেক্টরের খবর অনুযায়ী, হেয়াটসঅ্যাপে অন্তত ৯ হাজার ক্র্যাশ রিপোর্ট আসতে শুরু করে দিয়েছে। ইনস্টাগ্রামের সমস্যায় ৮০০০ জন ইউজার। সোমবার রাত ৯টার পর এই সমস্যা হওয়াতে ফেসবুকের তরফে জানানো হয়েছে তারা দুঃখিত এই ঘটনার জন্য। তবে বিভ্রাট মেটাতে দ্রুত বন্দোবস্তের পথে হাঁটছে বলে জানিয়েছে তারা। ডাউন ডিটেক্টরের খবর অনুযায়ী ফেসবুকও ক্র্যাশ করতেই ৪ হাজার ইউজার একযোগে প্রথমেই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এদিকে, মনে করা হচ্ছে, সার্ভর অ্যাপ বা ওয়েসবসাইট ঘটিত কোনও সমস্যার জেরে এমন কাণ্ড ঘটে গিয়েছে।
যদিও বহু বিশেষজ্ঞের মতে, ডিএনএস সার্ভার ডাউনের ঘটনা বলে একে মনে করা হচ্ছে। তবে এবিষয়ে কোনও সিদ্ধান্তে পৌঁছনো এখনই সম্ভব নয়। তিনটি অ্যাপের কোনওটিতেই রিফ্রেশ রিকোয়েস্ট করলে তা টাইম আউট দেখাচ্ছে। ফলে সমস্যা কমতির থেকে বাড়ছে। এদিকে, ফেসবুকের তরফে জানানো হয়েছে, তারা গোটা বিষয়টি নিয়ন্ত্রণে আনতে কাজ করে চলেছে। ফেসবুক , তার টুইটার হ্য়ান্ডেল থেকে গোটা পরিস্থিতির জন্য ক্ষমা প্রার্থনা করেছে। খুব শিগগিরিই পরিস্থিতি স্বাভাবিক করার দিকে তাঁরা কাজ করবেন বলে জানানো হয়েছে। এদিকে তিনটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট একই সঙ্গে হতে শুরু করায় , ইউজাররা ক্ষোভ উগড়ে দেন টুইটারে। এদিকে, হোয়াটস অ্যাপ ও ইনস্টাগ্রাম, পেসবুক বন্ধ থাকায়, টেলিগ্রাম, টুইটার ও কুয়ের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় বহু ইউজারকেই বক্তব্য রাখতে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই ডাউন ডিটেক্টরে ২০ হাজার ইউজার তাঁদের অভিযোগ জানিয়েছেন। এদিকে, ফেসবুক ও হোয়াটস অ্যাপের মতো সোশ্যাল মিডিয়া সাইটের হাত ধরে বিশ্ব জুড়ে লক্ষ লক্ষ মানুষ ব্যবসায়িক কাজ কর্ম চালিয়ে যান। সেই জায়গা থেকে এই পর পর অ্যাপ ডাউন হওয়ায় রীতিমতো ক্ষতিগ্রস্ত বিশ্বজুড়ে বহু ব্যবসায়িক গতিবিধি।












Click it and Unblock the Notifications