দেশে ইন্টারনেট ব্যবহারকারী মহিলার সংখ্যা কত, সবথেকে তাঁরা কী বেশি সার্চ করেন?
দেশে ইন্টারনেট ব্যবহারকারী মহিলার সংখ্যা কত, সবথেকে তাঁরা কী বেশি সার্চ করেন?
বর্তমান সময়ে মানুষ ইন্টারনেট ছাড়া এক পাও চলতে পারে না। ইন্টারনেটের এক সমীক্ষায় উঠে এল এক অনবদ্য সমীক্ষা। যেখানে দেখা গেছে, দেশের ১৫০ মিলিয়ন ইন্টারনেট ব্যবহারকারীর মধ্যে ৬০ মিলিয়ন-ই মহিলা। যার মধ্যে ৭৫ শতাংশ মহিলার বয়স ১৫ থেকে ৩৪ বছরের মধ্যে। মেয়েরা ইন্টারনেটে বেশি কী কী সার্চ করেন, জেনে নিন।

কেরিয়ার খবর বেশি খোঁজেন
সমীক্ষায় দেখা গেছে, বর্তমানে মেয়েরা ছোট থেকেই উচ্চাকাঙ্খী হয়ে থাকেন। তাঁরা তাঁদের কেরিয়ার সবথকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। তাঁরা কেরিয়ার সংক্রান্ত খবর খুঁজে থাকেন। তাছাড়া তাঁরা কোন কোর্স করলে তাঁদের জীবনে সাফল্য আসবে তাঁর দিকেও যথেষ্ট পরিমাণে নজর দেন।

শপিংয়ের ঝোঁক বেশি
তাছাড়া মেয়ের শপিংয়ের দিকে একটা বিশেষ ঝোঁক তো রয়েছে। মহিলারা সব থেকে বেশি অনলাইনে শপিং সাইটে গিয়ে জামাকাপড় থেকে, সাজগোজের নতুন নতুন কালেকশন বা নতুন কী অফার দিচ্ছে কোথায় সস্তায় কোন জিনিস খুব খুব সুন্দর দেখাচ্ছে। যা নিয়ে বেশি সার্চ করেন মহিলারা।

ফ্যাশনের জিনিস বেশি সার্চ করেন
মহিলারা নিজেকে সুন্দর দেখাতে ও একটু অন্যরকম দেখাতে আগেই ইন্টার নেটের সাহায্য নেয়। মহিলারা সব থেকে বেশি সৌন্দর্য চিকিত্সা, ফ্যাশনের খবর বেশি জানতে চায়। সেই সঙ্গে ইন্টারনেটে প্রতিদিন বেশি সার্চ হয় নিজেকে সুন্দর রাখতে ঘরোয়া টোটকা। মানে ঘরে রাখা জিনিস দিয়ে কীভাবে নিজেকে সুন্দর করা যায়।

মেহেন্দি লেটেস্ট ডিজাইন খোঁজেন
সমীক্ষায় দেখা গেছে, এক অন্য তথ্য। সেখানে বলা হচ্ছে, মহিলারা সব থেকে বেশি পছন্দ করেন মেহেন্দি লাগাতে। মেহেন্দির লেটেস্ট ডিজাইন এখন কেমন যাচ্ছে, সেটা ইন্টারনেটে খুব বেশি মেয়েরা পছন্দ করেন।

রোমান্টিক গান খোঁজেন
তাছাড়া সকলেই কম বেশি গান শুনতে পছন্দ করেন। কিন্তু সমীক্ষা দেখা গেছে ইন্টারনেটে মহিলারা গান সংক্রান্ত লেটেস্ট খবর বেশি খোঁজেন। মেয়েরা ইন্টারনেটে প্রচুর পরিমাণে রোমান্টিক গান খোঁজেন ও শোনেন। পাশপাশি তাঁরা রোমান্টিক কবিতা খোঁজেন।












Click it and Unblock the Notifications