জাল আধার কার্ডের তথ্য দিলে কী হতে পারে? জেনে নিন ভয়ানক তথ্য
কেউ চাইলে জাল তথ্য দিয়ে একাধিক আধার কার্ড বানাতেই পারেন। তবে আপনার বায়োমেট্রিক তথ্য যাচাই করলেই এক সেকেন্ডে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। সেখানেই যেকেউ গোলমাল করলে ধরা পড়ে যাবে।
নয়াদিল্লি, ২৯ মার্চ : দিল্লির বাসিন্দা রাকেশ (নাম পরিবর্তিত) গত ১৭ মার্চ নিজের আসল পরিচয়পত্র সমেত আধার কার্ডের জন্য আবেদন করেন। পরের দিন তিনি রাজ কিশোর (জাল নাম) নাম দিয়ে নয়ডায় জাল ড্রাইভিং লাইসেন্সের মাধ্যমে আধার কার্ডের জন্য আবেদন করলে একদিনের মধ্যে জাল আধার কার্ড তার হাতে চলে আসে।
এখন ঘটনা হল, আসল আধার কার্ড এখনও তার তৈরি হয়নি। ফলে যেটি তৈরি হয়েছে তা জাল। ফলে সারাজীবন রাকেশকে রাজ কিশোর নামেই বেঁচে থাকতে হবে। শুধু তাই নয়, তাঁকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে, প্যান কার্ডে, ভোটার কার্ডে, স্কুল সার্টিফিকেট সহ সমস্ত সরকারি জায়গায় নিজের নাম বদল করতে হবে।

এর পাশাপাশি আইনি ঝামেলাতেও জড়িয়ে পড়বেন রাকেশ। শুধুমাত্র জাল তথ্য দিয়ে আধার কার্ড বানানোর জন্য। আধার আইন অনুযায়ী জাল তথ্য দেওয়ায় তিন বছরের সাজা হতে পারে তাঁর। কারণ ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে এফআইআর হয়ে গিয়েছে।
এই বিষয়ে আধার কর্তৃপক্ষের বক্তব্য, কেউ চাইলে জাল তথ্য দিয়ে একাধিক আধার কার্ড বানাতেই পারেন। তবে আপনার বায়োমেট্রিক তথ্য যাচাই করলেই এক সেকেন্ডে সমস্ত কিছু পরিষ্কার হয়ে যাবে। সেখানেই যেকেউ গোলমাল করলে ধরা পড়ে যাবে। আর একবার আধার নম্বর তৈরি হয়ে গেল তা আর কোনওদিন বদলানো যাবে না। তাই বারবার আধার কর্তৃপক্ষ আমজনতাকে এই বিষয়ে সতর্ক হওয়ার আবেদন জানিয়েছে।
অনেকে সরকারি নানা সুবিধা সহ নানা লাভের আশায় আধার কার্ডে জাল তথ্য দিয়ে একাধিক কার্ড বানানোর ফন্দি এঁটেছে। তবে প্রত্যেক জায়গায় সকলকে বায়োমেট্রিক তথ্য দিতে হচ্ছে। আর সেখানেই এমন ব্যক্তিরা সহজে ধরা পড়ে যাবেন। আর তার সাজাও বেশ কঠিন হবে।












Click it and Unblock the Notifications