বিজেপি সরকারের ঘুম কাড়তে রণকৌশল তৈরি করে ফেললেন সোনিয়া গান্ধী! চাপ বাড়তে পারে মোদী-শাহের

একাধিক ইস্যুতে কার্যত ল্যাজে গোবরে মোদী সরকার। কৃষক আন্দোলনের চাপে কৃষি বিল নিয়ে পিছু হটতে বাধ্য হয়েছে কেন্দ্র। শুধু তাই নয়, মূল্যবৃদ্ধি সহ একাধিক বিষয়ে প্রবল চাপের মধ্যে সরকার। আর এই অবস্থায় সরকারের উপর চাপ বাড়াতে চায় ক

একাধিক ইস্যুতে কার্যত ল্যাজে গোবরে মোদী সরকার। কৃষক আন্দোলনের চাপে কৃষি বিল নিয়ে পিছু হটতে বাধ্য হয়েছে কেন্দ্র। শুধু তাই নয়, মূল্যবৃদ্ধি সহ একাধিক বিষয়ে প্রবল চাপের মধ্যে সরকার। আর এই অবস্থায় সরকারের উপর চাপ বাড়াতে চায় কংগ্রেস। আর তা কীভাবে?

চাপ বাড়তে পারে মোদী-শাহের

সেই রণকৌশল ঠিক করতেই জরুরি বৈঠকে বসলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। অধিবেশনের আগে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

সোমবার থেকেই শুরু হচ্ছে সংসদের শীতকালীন অধিবেশন। আর অধিবেশন শুরু হতেই 'কৃষি আইনসমূহ প্রত্যাহার বিল, ২০২১' সংসদে পেশ করবে মোদী সরকার। আর এর মাধ্যমেই বিতর্কিত তিনটি বিল তুলে নেবে সরকার। কিন্তু এই মুহূর্তে পেট্রোপণ্যের আকাশ ছোঁয়া দামে পড়ছে সাধারন মানুষের হাত। গ্যাসের দাম আকাশ ছোঁয়া। এছাড়াও সীমান্তে চিনের দাদাগিরি। সব মিলিয়ে একাধিক ইস্যুতে চাপের মুখে সরকার।

আর এই পরিস্থিতি সরকারের উপর চাপ বাড়াতে কি হবে রণকৌশল? আর তা ঠিক করতেই নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন কংগ্রেস সভানেত্রী। নিজের বাসভবনেই এই বৈঠক হয়। মুলত আগামী শীতকালীন অধিবেশনে রণকৌশল ঠিক করতেই এই বৈঠক হয়। গুরুত্বপূর্ণ ইস্যুগুলিকে নিয়ে অন্যান্য বিরোধীদলগুলির সঙ্গেও কংগ্রেস আলোচনা করেব বলে ঠিক হয়েছে ওই বৈঠকে।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে ছিলেন একে অ্যান্টোনি, আনান্দ শর্মা, মল্লিকার্জুন খার্গে, অধীর রঞ্জন চৌধুরী, কে সি ভেনুগোপাল, কে সুরেশ, জয়রাম রমেশ সহ একাধিক শীর্ষ নেতৃত্ব। মুলত সোনিয়া গান্ধীই এই বৈঠকটি ডাকেন।

রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খার্গে বলেন, আগামী শীতকালীন অধিবেশনে মুল্যবৃদ্ধি, পেট্রোল, ডিজেলের দাম, চিনা আগ্রাসন এবং জম্মু-কাশ্মীর ইস্যুতে সরব হবে কংগ্রেস সাংসদরা। আজ সংসদীয় বৈঠক ছিল। সেখানেই মোদী সরকারের উপর চাপ বাড়াতে এহেন রণকৌশল নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বর্ষীয়ান এই কংগ্রেস সাংসদ।

শুধু তাই নয়, লখিমপুর খেরির ঘটনায় কেন্দ্রীয় মন্ত্রী অজয় কুমার মিশ্রের পদত্যাগ চাওয়া হবে। এছাড়াও কৃষকদের ন্যায্য এমএসপি ইস্যুতে কংগ্রেস সরব হবে বলে জানিয়েছেন রাজ্যসভার বিরোধী দলনেতা।

অন্যদিকে আগামী সোমবার থেকে শীতকালীন অধিবেশন শুরু হওয়ার আগে সর্বদল বৈঠক ডেকেছে কেন্দ্রীয় সরকার। তাঁর আগে ২৮ নভেম্বর রবিবার সর্বদলীয় বৈঠক ডাকা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বৈঠকে থাকতে পারেন। এমনটাই সূত্রে জানা গিয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রকের ডাকা সর্বদল বৈঠক রবিবার সকাল ১১ টা থেকে শুরু হতে পারে। এই বৈঠকে কি নিয়ে হতে পারে তা নিয়ে শুরু হয়েছে আলোচনা।

উল্লেখ্য, গত অধিবেশন পেগাসাস ইস্যুতে উত্তাল হয় সংসদ। সেদিকে তাকিয়ে বিরোধীদের উদ্দেশ্যে বিশেষ বার্তা সরকার দিতে পারে বলে মনে করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+