রূপ পরিবর্তন করে দ্রুত ছড়িয়ে পড়ছে মাঙ্কি পক্স! কী বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা
রূপ পরিবর্তন করে দ্রুত ছড়িয়ে পড়ছে মাঙ্কি পক্স! কী বলছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা
সারা বিশ্বে ক্রমেই মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা বাড়ছে। পরিস্থিতি ক্রমেই ভয়ানক হয়ে উঠছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু ইতিমধ্যে জরুরি অবস্থার ঘোষণা করেছে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে মিউটেশনের মাধ্যমে মাঙ্কি পক্স কি তার রূপ পরিবর্তন করে আগের থেকে বেশি সংক্রামক হয়ে উঠেছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা জানিয়েছেন, এই বিষয়ে এখনও গবেষণার প্রয়োজন। তারপরেই বিস্তারিতভাবে মাঙ্কি পক্সের মিউটেশন নিয়ে কিছু বলা যাবে।

মাঙ্কি পক্সের দুই ভেরিয়েন্টের সন্ধান
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হুয়ের তরফে জানানো হয়েছে, মাঙ্কি পক্সের এখনও পর্যন্ত দুটি ভেরিয়েন্ট দেখতে পাওয়া গিয়েছে। এক কঙ্গো বেসিন ও দ্বিতীয়টি হচ্ছে ওয়েস্ট আফ্রিকান ক্লেড। হুয়ের তরফে মাঙ্কি পক্সের এই দুটি ভেরিয়েন্টকে ক্লেড ১ ও ক্লেড ২ বলে অবিহিত করেছে। আবার ক্লেড ২-এর ক্ষেত্রে দুটো উপপ্রজাতি বা সাব ভেরিয়েন্ট দেখতে পাওয়া গিয়েছে। সেগুলোকে আইআইএ ও আইআইবি। সারা বিশ্বে মূলত এই দুটো উপপ্রাজির প্রাদুর্ভাব দেখতে পাওয়া যাচ্ছে। বুধবার হুয়ের তরফে জনানো হয়েছে, এই দুটি সাব ভেরিয়েন্ট নিয়ে আরও বেশি তদন্তের প্রয়োজন।

মাঙ্কি পক্সে মিউটেশনের সন্ধান
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে আইআইবি ১৯৭০ এর দশক থেকে ছড়িয়ে পড়ছে। এতদিন মূলত আফ্রিকার বিভিন্ন দেশে এই সাব ভেরিয়েন্টের মাঙ্কি পক্সের প্রাদুর্ভাব দেখতে পাওয়া যেত। এখন বিশ্বের একাধিক দেশে এই সাব ভেরিয়েন্টে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। গবেষণা করে হু জানিয়েছে, আগের আইআইবি সাব ভেরিয়েন্টের থেকে এখনের আইআইবি সাব ভেরিয়েন্ট মাঙ্কি পক্সের জিনোমের বেশ কিছু পার্থক্য দেখতে পাওয়া গিয়েছে। তবে এই জেনেটিক পরিবর্তনের তাৎপর্য সেভাবে জানতে পারা যায়নি। সংক্রমণ ও রোগীর ওপর এই পরিবর্তন কী প্রভাব ফেলছে, সেই বিষয়ে বিস্তারিত জানতে আরও বেশি গবেষণার প্রয়োজন বলে হুয়ের তরফে জানানো হয়েছে। আফ্রিকার বিভিন্ন দেশে মে মাস থেকে মাঙ্কি পক্সে সংক্রমণ বৃদ্ধির খবর পাওয়া গিয়েছে। ইউরোপ আমেরিকা থেকে নতুন করে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। হু-এর তরফে জানানো হয়েছে, মাঙ্কি পক্সের গবেষণার জন্য আরও কিছুটা সময় লাগবে।

মাঙ্কি পক্সের নাম পরিবর্তনের উদ্যোগ
মাঙ্কি পক্সের জেরে ২৩ জুলাই হু স্বাস্থ্য ক্ষেত্রে জরুরি অবস্থা ঘোষণা করেছে। ৯২টি দেশে মাঙ্কি পক্স ছড়িয়ে পড়েছে। সারা বিশ্বে ৩৫ হাজারের বেশি মানুষ মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছেন। এখনও পর্যন্ত মাঙ্কি পক্সে ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আমেরিকা ও ইউরোপে নতুন করে মাঙ্কি পক্সে আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। হুয়ের তরফে মাঙ্কি পক্সের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এক্ষেত্রে নাম পরিবর্তনের জন্য বেশ কিছু সময় লাগবে। প্রথমে একটি বানরের শরীরে এই ভাইরাসের সন্ধান পাওয়া যায়। তারপর থেকে ভাইরাসটির নাম মাঙ্কি পক্স হয়ে যায়।












Click it and Unblock the Notifications