Puri Temple: জগন্নাথ মন্দিরের রত্ন ভাণ্ডারের রক্ষায় সাপেরা? তালা ভাঙতে একী দেখলেন
Puri Temple: হিন্দু মন্দির কিংবা স্থাপত্যের সঙ্গে বিভিন্ন ধরনের মিথ কিংবা গল্প জড়িয়ে থাকে! পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গেও জড়িয়ে রয়েছে বহু ইতিহাস। আছে বিভিন্ন গল্প। যেমন প্রভু জগন্নাথের ভরি ভরি সোনা, রত্ন ভাণ্ডারের মধ্যে থেকে নাকি বিভিন্ন ধরনের শব্দ শোনা যায়। এমনকি বিষাক্ত সাপেরা নাকি সেই রত্নভান্ডারে প্রহরার দায়িত্বে রয়েছে বলেও গুঞ্জন।
দীর্ঘ ৪৬ বছর পর পুরীর জগন্নাথ মন্দিরের (Puri Temple) রত্ন ভাণ্ডার। যে ঐশ্বর্যের ভাঁড়ারকে ঘিরে বিভিন্ন বিতর্ক, তা খোলা হয় উলটোরথের আগে। একেবারে মাহেন্দ্রক্ষণ মেনে রবিবার ঠিক দুপুর ১ টা বেজে ২৮ মিনিটে খোলা হয় রত্ন ভান্ডার। যদিও তার অনেক আগে থেকে শুরু হয় প্রস্তুতি।

জগন্নাথদেবের (Puri Temple) দুর্মূল্য রত্নরাজি সহ যাবতীয় মূল্যবান জিনিস এক জায়গায় রাখতে বিশেষ সিন্দুক নিয়ে আসা হয়। এরপর সময় মেনেই সরকারের তৈরি করা বিশেষ টিমের ১১ জন সদস্য ভিতরে যান। ভিতর ভাণ্ডার (Inner Treasury) এবং বাহার ভাণ্ডার (Outer Treasury)-এ বিপুল রক্তভাণ্ডারের অডিট করে তাঁরা।
টিমের মধ্যে ছিলেন ওডিশা হাইকোর্টের বিচারপতি বিশ্বনাথ রথ। তিনি জানিয়েছেন, তালা ভেঙে ভিতরে যান টিমের সদস্যরা। পাহাড়ায় কী বিষাক্ত সাপেরা সেখানে ছিল? এই প্রসঙ্গে বিচারপতি রথ জানিয়েছেন, এমন কিছুই সেখানে দেখা যায়নি। সবটাই মিথ। কার্যত একই কথা বলেছেন পুরীর ডিস্ট্রিক্ট কালেক্টর সিদ্ধার্থ শঙ্কর। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, দীর্ঘ বছর পর জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার খোলা হল।
কোনও সাপ কিন্তু সেখানে ছিল না। এমনকি কোনও পোকামাকড়ও পাওয়া যায়নি বলে দাবি সিদ্ধার্থবাবুর। তাঁর কথায় খুব ভালো কাজ হয়েছে। তবে সাপের ভয়ে মন্দিরের বাইরে সর্প বিশেষজ্ঞদের তৈরি রাখা হয়েছিল। হঠাত যদি কোনও পরিস্থিতি হয়, আর তা যাতে দ্রুত সামাল দেওয়া সম্ভব হয় সেজন্যই এই ব্যবস্থা করা ছিল (Puri Temple)।
কিন্তু তাদের আর দরকার হয়নি। অন্যদিকে বিচারপতি বিশ্বনাথ রথ বলেন, মন্দির পরিচালন কমিটির সাত থেকে আটজন সদস্য দলের অংশ। তারা রিতি পালনে ব্যস্ত ছিলেন। তাই আমরা আরও তদন্ত এবং গহনা স্থানান্তরের জন্য বেশি সময় পাইনি। ফের আরও একদিন গর্ভে (Puri Temple) ঢোকা হবে বলে ইঙ্গিত দিয়েছেন বিচারপতি। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications