Vande Bharat Express Train: ছুটেও উঠতে পারলেন না, বন্ধ হয়ে গেল স্বয়ংক্রিয় দরজা? কী করবেন এক্ষেত্রে তাহলে?

Vande Bharat Express Train: দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রিমিয়াম ট্রেনগুলির মধ্যে একটি বন্দে ভারত এক্সপ্রেস। গতি এবং স্বাচ্ছন্দ্য দুটি ক্ষেত্রেই যাত্রীদের প্রথম পছন্দের এই ট্রেন হয়ে উঠেছে। শুধু তাই নয়, ট্রেনের প্রত্যেক কোনায় ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তি।

কিন্তু বন্দে ভারতের (Vande Bharat Express Train) একটা বড় পদক্ষেপে প্রায়শই সমস্যার মধ্যে পড়তে হয় যাত্রীদের। জানেন সেটা কি?

Vande Bharat Express Train

Vande Bharat Express Train: রয়েছে স্বয়ংক্রিয় দরজা

বিশ্বমানের প্রযুক্তি এবং সিস্টেম রয়েছে দেশের প্রথম সেমি বুলেটে (Vande Bharat Express Train)। তেমনই রয়েছে স্বয়ংক্রিয় দরজা। অর্থাৎ ট্রেন ছাড়ার আগে অটোম্যাটিক সিস্টেমে তা বন্ধ হয়ে যায়। ফলে অনেক সময় দেরিতে আসা যাত্রীরাও ছুটেও ট্রেনে উঠতে পারেন না। গত কয়েক বছরে এমন বহু ঘটনা সামনে এসেছে। পরিস্থিতি এমন হয় যে চালকের জায়গাতেও যাত্রীরা উঠে পড়ার চেষ্টা করেছেন। এমন ঘটনা আপনার সঙ্গ ঘটলে কি করবেন? কীভাবেই পা পরিস্থিতি সামাল দেবেন?

Vande Bharat Express Train: টাকা ফেরত চাইতে পারেন?

এমন পরিস্থিতির মধ্যে পড়লে ছোটাছুট করে বিপদ বাড়াবেন না। ET Now নিউজের খবর অনুযায়ী, যদি স্বয়ংক্রিয় দরজা বন্ধ হয়ে যায় এবং ট্রেনে (Vande Bharat Express Train) না উঠতে পারেন তাহলে আপনি টাকা ফেরতের আবেদন জানাতে পারেন। চার্ট আগে যেহেতু তৈরি হয়ে যায়, সেহেতু টিকিট বাতিল করা সম্ভব নয়। এই অবস্থায় টিকিট ডিপোজিট ফর্ম ভরা খুবই প্রয়োজন।

এই অবস্থায় যদি ট্রেনের দরজা বন্ধ হয়ে যায়, কিংবা অন্য কারণে যদি না উঠতে পারেন বন্দে ভারত এক্সপ্রেসে তা সংশ্লিষ্ট যাত্রীকে জানাতে হবে। এই ঘটনা ঘটার এক ঘণ্টার মধ্যে সংশ্লিষ্ট স্টেশন থেকে সুনিরদষ্ট ফর্ম পূরণ করতে হবে। এবং তা কাউন্টারে জমা দিতে হবে। আর এভাবেই আপনি রিফান্ড পেতে পারেন।

অনলাইনর মাধ্যমেও টিকিটের মূল্য ফেরতের আবেদন করা সম্ভব। এজন্য নির্দিষ্ট অ্যাপ কিংবা আইআরসিটিসির অ্যাপ থেকে রিফান্ড ফর্ম ফিলআপ করে জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ে সেই টাকা সংশ্লিষ্ট যাত্রীর অ্যাকাউন্টে ফেরত আসবে।

Vande Bharat Express Train: ৭০ টিরও বেশি বন্দে ভারত চলছে

দেশের একাধিক রুটে এই মুহূর্তে ৭০ টিরও বেশি বন্দেভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) চলছে। বাংলা থেকেও ছুটছে অন্তত পাঁচটি ট্রেন। যা রীতিমত সফল। আর এই সাফল্যের পরেই বন্দে ভারত স্লিপার আনতে চলেছে মোদী সরকার। খুব শীঘ্রই এর ট্রায়াল রান শুরু হবে। তবে বাণিজ্যিক যাত্রা শুরু হবে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+