Tripura Elections 2023:ত্রিপুরায় ফল বেরনোর পর সরকার গঠনে অচলাবস্থায় কোন পদক্ষেপ, অবস্থান জানাল তিপ্রা মোথা
ষাটটি আসনের মধ্যে উপজাতি সংরক্ষিত ২০ টি আসন-সহ ৪২ টিতে প্রার্থী দিয়েছে তিপ্রা মোথা। তারা যে সরকার গঠনের ক্ষেত্রে কিং মেকার হয়ে উঠতে পারে, তা অনেক রাজনৈতিক বিশ্লেষকই বলছেন।
ষাটটি আসনের মধ্যে উপজাতি সংরক্ষিত ২০ টি আসন-সহ ৪২ টিতে প্রার্থী দিয়েছে তিপ্রা মোথা। তারা যে সরকার গঠনের ক্ষেত্রে কিং মেকার হয়ে উঠতে পারে, তা অনেক রাজনৈতিক বিশ্লেষকই বলছেন। তবে যদি সরকার গঠন নিয়ে কোনও অচলাবস্থা তৈরি হয়, তাহলে তারাই সরকার গঠনের দাবি জানাবে।

আলাদা রাজ্যের দাবি পূরণে সমর্থন
তিপ্রা মোথা ত্রিপুরার আঞ্চলিক দল হলেও উপজাতি অধ্যুষিত এলাকায় তাদের জনপ্রিয়তা রয়েছে বেশ। ফলে বেরনোর পরে কাকে সমর্থন তাদের, এই প্রশ্নে তিপ্রা মোথার জবাব কাগজে এবং বিধানসভায় দাঁড়িয়ে উপজাতিদের আলাদা রাজ্যের দাবিকে যারা সমর্থন করবে, তাদরকেই তারা সমর্থন করবেন। তা সে বিজেপি কিংবা বাম-কংগ্রেস যে কেউ হতে পারে। এব্যাপারে তারা বাইরে থেকে সমর্থন জানানোর ইঙ্গিত দিয়েছে।

একক বৃহত্তম দল হলে
ত্রিপুরার বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তিপ্রা মোথা রাজ্যের একক বৃহত্তম দল হওয়ার ব্যাপারেও আশাপ্রকাশ করেছে। সেক্ষেত্রে অন্য যেদল সরকার গঠনে সক্ষম হবে, তাদেরকে বাইরে থেকে তারা সমর্থন করবে। তবে এব্যাপারে নতুন রাজ্য গঠনে লিখিত এবং বিধানসভায় প্রস্তাব আনতে হবে। এব্যাপারে যদি অন্যদল একমত না হয়, তাহলে তারা এগোবে না, জানানো হয়েছে তিপ্র মোথার তরফে। তবে তারা যে ভোটে আগে গুয়াহাটিতে গিয়ে হিমন্ত বিশ্বশর্মার উপস্থিতিতে বিজেপির সঙ্গে আলোচনা করেছিল, তা স্বীকার করে নিয়েছে। তবে সেখানে যে আলোচনা খুব একটা এগোয়নি, তাও জানিয়েছে তিপ্রা মোথা।

উপজাতি এলাকায় শক্তি বাড়িয়েছে তিপ্রো মোথা
প্রথমে উপজাতি এলাকার স্বশাসিত পর্ষদ নির্বাচনে বিপুল জয়, তারপরে ছোট ছোট বিভিন্ন উপজাতি সংগঠন তিপ্রামোথার সঙ্গে যুক্ত হয়েছে। ফলে বিশেষ করে উপজাতি এলাকায় শক্তি বাড়িয়েছে তিপ্রা মোথা। তিপ্রা মোথার সঙ্গে মিলে গিয়েছে আইএনপিটি। যার প্রধান বিজয় রাংখালের সঙ্গে আশির দশকে তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী শান্তি চুক্তি করেছিলেন। সেই বিজয় রাংখালও ভোট পরবর্তী স্ট্র্যাটেজি নিয়ে তিপ্রা মোথার প্রধান প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মার সঙ্গে আলোচনা করেছেন। এই ক্ষমতা কতটা বাড়ল, তার প্রকাশ হবে ১৬ ফেব্রুয়ারির নির্বাচনে।

সরকার গঠনের দাবিও জানাতে পারে তিপ্রা মোথা
আলোচনার সব দিক আগে থেকেই খোলা রেখেছে তিপ্রো মোথা। তারা সিপিআইএম রাজ্য সম্পাদক এবং উপজাতি নেতা জিতেন্দ্র চৌধুরী যে সাব্রুম আসন থেকে প্রার্থী হয়েছেন, সেখানে কোনও প্রার্থী দেয়নি। তিপ্রা মোথা জানিয়েছে, ভোটের পরে যদি সরকার গঠনে কোনও অচলাবস্থা তৈরি হয়, তাহলে তারা রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানাতে পারে। ভোটের ফল বেরনোর পরে বিধায়ক কেনা-বেচার ব্যাপারে আগে থেকে আশঙ্কা প্রকাশ করেছে তিপ্রা মোথা।
ছবি সৌজন্য - ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications