সোনা-রুপোর দামের অনুপাতের চমকে মাত বাজার! কোনপথে এগোচ্ছে দর

সোনা-রুপোর দামের অনুপাতের চমকে মাত বাজার! কোনপথে এগোচ্ছে দর

রুপোর দানের চমকে সোনার দরের উত্থান পতন খানিকটা ম্লান হয়েছে। এমনই সংকেত দিচ্ছে বাজার। চিনের অর্থনীতি খানিকটা উন্নতির দিকে যেতেই বেস মেটালের দামে পরিবর্তন দেখা দিচ্ছে। এদিকে, মার্কিন , চিন সংঘাতের মধ্যেও রুপোর দাম কীভাবে নজর কাড়ছে দেখে নেওয়া যাক।

 বিশ্লেষকদের দাবি

বিশ্লেষকদের দাবি

বহু মার্কিন বিশেষজ্ঞের দাবি, যেভাবে রুপোর দাম উর্ধমুখী হচ্ছে, তাতে সোনার গুরুত্ব অনেকটাই হালকা হয়ে যাচ্ছে। বিশ্ব জুড়ে সংকট ও অনিশ্চয়তার বাতাবরণেও এই দুই ধাতুর অনুপাত ৯৯ পর্যায়ে গিয়েছিল। বিশেষজ্ঞদের দাবি, অনেকেই এখন সোনার থেকে রুপোর দিকে বিনিয়োগে বেশি ঝুঁকেছেন।

রুপোর দাম চরম হারে বাড়ছে

রুপোর দাম চরম হারে বাড়ছে

এক কেজি রুপোর দাম আজ ৬১,১৩০ টাকা। এদিন এমসিএক্স গোল্ড ফিচার্সে রুপোর দাম ৬০ হাজার পেরিয়ে যায়। অন্যদিকে, বিশিব বাজারে রুপোর দাম ২২.৮৩ ডলার প্রতি আউন্সে হয়ে যায়। যা গত ৭ বছরে দেখা যায়নি।

সোনার দাম

সোনার দাম

এদিকে, ১০ গ্রাম সোনার দাম ৫০,০০০ টাকা পর্যন্ত পৌঁছে গিয়েছে। মাল্টি কমোডিটি এক্সজেঞ্জে ১০ গ্রাম সোনার দাম বেড়ে হয়েছে ৫০,০১০ টাকা। উল্লেখ্য,ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল দাবি করেছে করোনা মহামারীর কারণে গোটা বিশ্বে প্রবল আর্থিক মন্দা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে জমি, বাড়ি বা শেয়ার কেনাবেচার চেয়ে সোনায় বিনিয়োগ নিরাপদ বলে মনে করছেন মানুষ। যার জেরেই সোনার দামের এই বৃদ্ধি বলে দাবি করেছে কাউন্সিল।

কলকাতায় সোনা-রুপোর দাম

কলকাতায় সোনা-রুপোর দাম

কলকাতায় আজ সোনার দাম ২৪ ক্যারেটে রয়েছে ৪৯,৮৯০ টাকা। অন্যদিকে ২২ ক্যারেটে সোনার দাম রয়েছে ৪৮, ৪৯০ টাকা। উল্লেখ্য, এদিন সোনার দাম রেকর্ড বৃদ্ধির দিকে যেতে শুরু করেছে। অন্যদিকে, রুপোর দাম এদিন ১ কেজিতে কলকাতায় ছিল ৬০,৪০০ টাকা। ১০০ গ্রামের দাম ৬০৪০ টাকা। ১০ গ্রামে ৬০৪ টাকায় বিক্রি হয়েছে। এদিন একে কেজিতে রুপোর দাম প্রায় ৫০০০ টাকা বেড়েছে ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+