রাফালে মামলায় কেন্দ্রকে সার্টিফিকেট দিয়ে ঠিক কী জানাল সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট রাফালে মামলায় আলাদা তদন্ত প্রয়োজন নেই বলে এদিন রায়ে জানিয়ে দিয়েছে।

সুপ্রিম কোর্ট রাফালে মামলায় আলাদা তদন্ত প্রয়োজন নেই বলে এদিন রায়ে জানিয়ে দিয়েছে। একইসঙ্গে পিটিশনে যে সমস্ত প্রশ্ন তোলা হয়েছিল তা খারিজ করে দিয়েছে। আদালত জানিয়েছে, আদালতের পর্যবেক্ষণে কোনও তদন্তের প্রয়োজন নেই। গোটা প্রক্রিয়ায় সন্দেহ প্রকাশ করারও কোনও অবকাশ নেই। আদালত সন্তুষ্ট। ঠিক কী জানিয়েছে সুপ্রিম কোর্ট, জেনে নেওয়া যাক বিস্তারিত।

সুপ্রিম কোর্ট জানিয়েছে, আমরা সন্তুষ্ট। গোটা প্রক্রিয়ায় সন্দেহের কোনও অবকাশ নেই। এভাবে রাফালে চুক্তির সবকটি বিষয় আদালতের পক্ষে পর্যালোচনা ও যাচাই করা অনুচিত।

আদালতে অভিযোগ করা হয়েছিল, বিশেষ সংস্থাকে রাফালে চুক্তিতে আর্থিক সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। এই বিষয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এমন কোন বিষয় খুঁজে পাওয়া যায়নি যা দেখে বলা যায়, রাফালে মামলায় কাউকে আর্থিক সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বলেছেন, অফসেট পার্টনার কে হবে তা নিয়ে আদালতের নাক গলানোর প্রয়োজন নেই। বিশেষ করে প্রতিরক্ষার মতো সংবেদনশীল ক্ষেত্রে কারও ধারণার ওপরে ভিত্তি করে তদন্ত এগোনো যায় না।

বিচারপতি রঞ্জন গগৈ আরও বলেছেন, আমরা সরকারকে বাধ্য করতে পারি না ১২৬টি বিমান কেনার জন্য। আর এই মামলার সবকটি আঙ্গিক খতিয়ে দেখা সঠিক হবে না। আদালতের কাজ নয় দামের খুঁটিনাটি যাচাই করা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+