Budget 2025: বাজার কাঁপানো AI ডিপসিকের চোখে কেমন হবে কেন্দ্রীয় বাজেট? রইল বিস্তারিত

Budget 2025: বিশ্বব্যাপী এআইয়ের বাজারে দাপিয়ে বেড়াচ্ছে চিনা এআই (China AI) সংস্থা ডিপসিক (DeepSeek)। এদিকে, ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করতে চলেছে ভারত সরকার। সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman)। কেমন হবে বাজেট? সেই নিয়ে নানা মত রয়েছে। তবে বাজেট নিয়ে এআই ডিপসিক কী বলছে, তা নিচে বিশদে দেওয়া রইল।

ডিপসিক এআইয়ের সুপারিশ অনুযায়ী, কেন্দ্রীয় বাজেটে আমজনতার ভোগব্যয় বাড়ানোর দিকে নজর দেওয়া আশু প্রয়োজন। স্বাস্থ্যখাতে পরিকাঠামোর উন্নয়নে বিশেষত গ্রাম্য এলাকায় বরাদ্দ বৃদ্ধি করা উচিত। একইসঙ্গে শিক্ষাখাতে ও স্কিল ডেভেলপমেন্টে বরাদ্দ বৃদ্ধি করা উচিত।

Nirmala AI

সামাজিক নিরাপত্তা সংক্রান্ত স্কিমে জোর দেওয়া উচিত কেন্দ্রীয় বাজেটে। এমনটাই মত এআই ডিপসিকের। মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্পের মেয়াদ বৃদ্ধি করে কর্মসংস্থান ও আয় নিশ্চিত করা উচিত কেন্দ্রের। একইসঙ্গে রেশনের মাধ্যমে খাদ্য নিরাপত্তা জোরদার করা উচিত বলে মত এআইয়ের।

রেলপথ, সড়কপথ, বন্দর ও বিমানবন্দরের যোগাযোগ ব্যবস্থা ও পণ্য পরিবহণে আরও পরিকাঠামোগত উন্নয়নে বরাদ্দ বৃদ্ধির প্রয়োজন রয়েছে কেন্দ্রীয় বাজেটে। পুনর্নবীকরণযোগ্য শক্তির প্রচলন বৃদ্ধিতে পদক্ষেপ নেওয়া উচিত। গ্রামীণ এলাকায় ব্রডব্যান্ড ও ইন্টারনেট পরিষেবা বৃদ্ধি করা উচিত। ডিজিটাল পেমেন্ট পরিষেবাতেও কেন্দ্রীয় বাজেটে বেশি করে জোর দেওয়া উচিত বলে দাবি এআই ডিপসিকের।

এআইয়ের মতে, ক্ষুদ্ধ ও মাঝারি শিল্পে জোর আরোপ করে কর্মসংস্থান তৈরি করা উচিত কেন্দ্রের। ছোটখাটো ব্যবসার ক্ষেত্রে নিয়মনীতি আরও সরল করা উচিত বলে মত এআইয়ের। স্থায়ী ও সুষম উন্নয়ন বাজেটের লক্ষ্য হওয়া উচিত বলে মত এআইয়ের। জল সংরক্ষণ, বিপর্যয় মোকাবিলার মতো খাতে বরাদ্দ বৃদ্ধি করা যেতে পারে বলেও পরামর্শ এআইয়ের।

সবশেষে কর ব্যবস্থা নিয়ে সুপারিশ এআই ডিপসিকের। প্রত্যক্ষ ও পরোক্ষ কর ব্যবস্থায় জটিলতা সরানোর সুপারিশ দেওয়া হয়েছে এআইয়ের তরফে। উচ্চ বেতনভোগীদের উপর উচ্চ হারে কর ও নিম্ন বেতনভোগীদের উপর কর ছাড়ের সুপারিশ এআই ডিপসিকের।

স্টার্টআপগুলির ক্ষেত্রে কর ছাড়েরও সুপারিশ দেওয়া হয়েছে। এছাড়াও রাজকোষ ব্যবস্থা জোরদার করা, ঋণ ম্যানেজমেন্ট, রপ্তানি বৃদ্ধি ও আত্ম নির্ভরতায় জোর দেওয়া, আঞ্চলিক বৈষম্য দূর করাই কেন্দ্রীয় বাজেটের লক্ষ্য হওয়া উচিত বলে প্রস্তাব এআই ডিপসিকের।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+