নতুন দশকে নতুন স্বপ্ন নিয়ে এগোবে ভারত, বাজেট পেশের দৃঢ়প্রতিজ্ঞ প্রধানমন্ত্রী মোদী
নতুন দশকে নতুন স্বপ্ন নিয়ে এগোবে ভারত, বাজেট পেশের দৃঢ়প্রতিজ্ঞ প্রধানমন্ত্রী মোদী
সংসদের শুরু হয়ে গিয়েছে বাজেট অধিবেশন। সেই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর ভাষণে জানিয়েছেন, নতুন দশকের প্রথম বাজেট সেশন শুরু হচ্ছে। এবং ভারতের জন্য এক নতুন ভবিষ্যৎ অপেক্ষা করছে। ২০২০ সালে যে বেশ কয়েকটি অর্থনৈতিক প্যাকেজ ঘোষণা করা হয়েছে, তা মিনি বাজেটের সমকক্ষ বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করেছেন।

শুরু বাজেট অধিবেশন
মোদী বলেছেন, এদিন দশকের প্রথম বাজেট অধিবেশন শুরু হচ্ছে। ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এই দশক অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশের স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্ন পূরণের সুযোগ রয়েছে দেশের সামনে।

কী বললেন মোদী
একইসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, ভারতের ইতিহাসে এই প্রথমবার ২০২০ সালে ভারতের অর্থমন্ত্রীকে চার-পাঁচটি মিনি বাজেট পেশ করতে হয়েছে। যার মধ্যে একাধিক বিভিন্ন প্যাকেজ রয়েছে সমাজের বিভিন্ন শ্রেণির জন্য। ফলে এই বাজেটকে সার্বিকভাবে দেখা উচিত।

সরকার এগোবে নতুন লক্ষ্য নিয়ে
দেশের স্বাধীনতা সংগ্রামীদের যে স্বপ্ন ছিল সেই লক্ষ্যকে পূরণ করার আকাঙ্ক্ষা নিয়ে সরকার এগিয়ে যাবে। সংসদ কক্ষে তর্ক-বিতর্ক এবং সুষ্ঠু আলোচনাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

শুরু থেকেই উত্তপ্ত সংসদ
শুক্রবার থেকে শুরু হওয়া বাজেট অধিবেশন প্রথম দিন থেকেই উত্তপ্ত। কেন্দ্রীয় সরকারের কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে ১৯টি বিরোধী রাজনৈতিক দল রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের উদ্বোধনী ভাষণ বয়কট করে সংসদ ভবন থেকে বেরিয়ে গিয়েছে। এর পাশাপাশি মোদী সরকারের অর্থনৈতিক কার্যক্রম নিয়েও বিরোধীদের একাধিক অভিযোগ রয়েছে।

পেশ সমীক্ষা রিপোর্ট
শুক্রবার অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট পেশ করছে কেন্দ্র সরকার। তারপরে আগামী সোমবার পয়লা ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।












Click it and Unblock the Notifications