চন্দ্রযান ২ এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর মোদী কী ভোকাল টনিক দিলেন ইসরোর বিজ্ঞানীদের

রাত দেড়টা বাজার কয়েক মিনিট আগে বেঙ্গালুরুর ইসরো সদর দপ্তরে এসে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপলক্ষ্য ছিল চন্দ্রযান ২ এর সফল অবতরণ ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে একসঙ্গে বসে চাক্ষুষ করা।

রাত দেড়টা বাজার কয়েক মিনিট আগে বেঙ্গালুরুর ইসরো সদর দপ্তরে এসে উপস্থিত হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উপলক্ষ্য ছিল চন্দ্রযান ২ এর সফল অবতরণ ইসরোর বিজ্ঞানীদের সঙ্গে একসঙ্গে বসে চাক্ষুষ করা। সবকিছু ঠিকঠাক চলছিল। ল্যান্ডার বিক্রমের অবতরণের প্রক্রিয়া সফলভাবে শুরু হয়। তবে একেবারে শেষ মুহূর্তে এসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

চন্দ্রযান ২ এর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্নের পর মোদী কী বললেন

যার পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি জানতে পেরে উঠে এসে ইসরো চেয়ারম্যান কে সিভান সহ বাকী বিজ্ঞানীদের পিঠ চাপড়ে দেন। তিনি বলেন, আপনাদের নিয়ে আমরা গর্বিত। আপনাদের সাফল্যে অনুপ্রাণিত। আমার তরফ থেকে সমস্ত সমর্থন রয়েছে। আরও উৎসাহিত হয়ে ও সাহসী হয়ে এগিয়ে যান। খুব তাড়াতাড়ি আমরা ফের একবার সাফল্যকে উদযাপন করতে পারব।

এদিন বিক্রমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখা যায় ঘুরে ঘুরে বিজ্ঞানীদের উৎসাহিত করতে। তিনি বলেন, এখনও পর্যন্ত যা খবর তাতে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও পরে তা ফিরে পাওয়া যেতে পারে। আর যদি তা হয় সেটা অনেক বড় ব্যাপার হবে। তবে এ পর্যন্ত যা হয়েছে সেটাও কম প্রাপ্তি নয়। আপনারা সফলভাবেই দেশসেবা করেছেন।

প্রধানমন্ত্রী মোদীকে আলাদা করে বেশ কয়েকবার ইসরো প্রধান কে সিভানকে সান্ত্বনা দিতে দেখা গিয়েছে। এই প্রাপ্তিও যে কম নয়, ভেঙে পড়া ইসরো প্রধানকে সেটাই বলতে চেয়েছেন প্রধানমন্ত্রী মোদী।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+