Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কেন্দ্রীয় বাজেট ২০২০ : সাধারণ মানুষের প্রত্যাশা কী নরেন্দ্র মোদীর কাছে

কেন্দ্রীয় বাজেট ২০২০: সাধারণ মানুষের প্রত্যাশা কী মোদীর কাছে

হাই ভোল্টেজ বাজেট পেশ হতে চলেছে ২০২০ সালে। দেশের চরম আর্থিক সংকটের মধ্যে নরেন্দ্র মোদী সরকারের বাজেট কী দিশা দেখাবে সেদিকেই তাকিয়ে রয়েছেন সাধারণ মানুষ। মোদীর কাছে সাধারণ মানুষের প্রত্যাশা কী রয়েছে তা দেখে নেওয়া যাক এক নজরে।

আয়করে ছাড়

আয়করে ছাড়

নতুন বাজেটে সবার আগে যেট সাধারণ মানুষের চিন্তার কারণ হয় সেটা আয়কর। আয়করে কত টাকা ছাড় িদচ্ছে সরকার সেদিকেই তাকিয়ে থাকেন তাঁরা। সাধারণ মানুষের এবারের দাবি ন্যূনতম কর ছাড়ের সীমা আড়াই লাখ থেকে বাড়িয়ে ৫ লাখ করা হোক। অন্তত দেশের ৭০ শতাংশ মানুষের প্রত্যাশা সেটাই।

স্ট্র্যান্ডার্ড ডিডাকশন

স্ট্র্যান্ডার্ড ডিডাকশন

দেশের ৫০ শতাংশ চাকুরিজীবী চান স্ট্যান্ডার্ড ডিডাকশন বাড়িয়ে ৭৫০০০ করা উচিত। আবার ২০ শতাংশ চাকুরিজীবী দাবি করছেন এই স্ট্যান্ডার্ড ডিডাকশ একেবারেই বাতিল করে দিয়ে রিসিপ্ট বেসড ডিডাকশন চালু করা উচিত।

কোন সেক্টরে বরাদ্দ বাড়ছে

কোন সেক্টরে বরাদ্দ বাড়ছে

কোন সেক্টরে সরকার বেশি বরাদ্দ করছে সেদিনে নজর রয়েছে সাধারণ মানুষের। ৩০ শতাংশ দেশবাসী মনে করেন পরিবেশে সিংহভাগ বজেট বরাদ্দ করা উচিত। আবার ২৬ শতাংশ মানুষ মনে করেন পরিকাঠামো ক্ষেত্রে সর্বাধিক বাজেট বরাদ্দ হওয়া জরুরি। আবার অনেকের দাবি শিশু কল্যাণ এবং নারী উন্নয়নে বেশি বাজেট বরাদ্দের প্রয়োজন।

সরকারি কর্মীদের এলটিএ

সরকারি কর্মীদের এলটিএ

সরকারি কর্মীরা এখন বছরে একটাই এলটিএ পান। কিন্তু ৩০ শতাংশ কর্মী মনে করেন এই এলটিএ একাধিক করা উচিত সরকারের। কাজেই এলটি বৃদ্ধি হচ্ছে কিনা সেদিকেও তাকিয়ে আছেন সরকারি চাকুরিজীবীরা।

পুরনো গাড়ির উপর ভর্তুকি

পুরনো গাড়ির উপর ভর্তুকি

পুরনো গাড়ি বদলের উপর সরকার ভর্তুকি দেবে কিনা এই নিয়ে দ্বিধাবিভক্ত জনতা। ৪০ শতাংশ মনে করেন পুরনো গাড়ি বদলের জন্য সরকারের ভর্তুকি দেওয়ার কোনও প্রোয়োজন নেই। অন্যদিকে ৩৫ শতাংশ মানুষ মনে করেন সরকারের উচিত ২০ শতাংশ ভর্তুকি দেওয়া।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+