Union Budget 2025: পুরনো কর ব্যবস্থা এবং নতুন কর ব্যবস্থা নিয়ে নতুন কি ঘোষণা থাকবে এবার?
২০২৫ সালের ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেট ঘিরে প্রধান আলোচনার বিষয় হল পুরনো কর ব্যবস্থা এবং নতুন কর ব্যবস্থার পরিবর্তন এবং গ্রহণযোগ্যতা।
করদাতাদের সুবিধা বাড়ানোর জন্য আয়করের হার কমানো এবং নতুন ব্যবস্থাকে আরও আকর্ষণীয় করার পদক্ষেপ নেওয়া হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

- আয়কর কাঠামোয় পরিবর্তন এবং কর কমানোর সম্ভাবনা
নতুন কর ব্যবস্থার অধীনে আয়কর কাঠামোয় আরও পরিবর্তন হতে পারে। ২০২০ সালে নতুন কর ব্যবস্থা চালুর পর থেকে বিভিন্ন সংশোধনের মাধ্যমে এটি আরও সরল ও কার্যকর করা হয়েছে। এবার আয়কর স্ল্যাব কমানো এবং স্ট্যান্ডার্ড ডিডাকশনের পরিমাণ বাড়ানোর মতো পদক্ষেপ নেওয়া হতে পারে।
- পুরনো কর ব্যবস্থা বন্ধের সম্ভাবনা
বেশিরভাগ বিশেষজ্ঞ মনে করছেন, পুরনো কর ব্যবস্থা অবিলম্বে বাতিল করা হবে না। করদাতাদের একটি বড় অংশ এখনও পুরনো কর ব্যবস্থায় নির্ভরশীল, বিশেষত যারা বিনিয়োগ, ঋণ, এবং কর সাশ্রয় উপকরণের মাধ্যমে সুবিধা পেয়ে থাকেন। তবে মনে করা হচ্ছে, পুরনো ব্যবস্থাকে ধাপে ধাপে বাতিল করার জন্য হইত কোনও পরিকল্পনা ঘোষণা করা হতে পারে।
- নতুন কর ব্যবস্থার সরলীকরণ
নতুন কর ব্যবস্থায় আয়করের হার কম রাখা এবং ছাড়ের জটিলতা হ্রাস করার মাধ্যমে করদাতাদের এই ব্যবস্থায় আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছে। ২০২৪ সালের জন্য প্রকাশিত পরিসংখ্যানে দেখা গেছে, ৭২% করদাতা নতুন কর ব্যবস্থা বেছে নিয়েছেন, যা নতুন ব্যবস্থার প্রতি মানুষের আস্থা বাড়ার প্রমাণ।
- মধ্যবিত্তদের জন্য সুবিধা বৃদ্ধির উদ্যোগ
নির্মলা সীতারামনের বাজেটে মধ্যবিত্ত শ্রেণি ও বেতনভোগী কর্মীদের জন্য বিশেষ কিছু ঘোষণা থাকতে পারে। করদাতাদের আয় এবং সঞ্চয়ের ওপর জোর দিয়ে নতুন কোনও স্কিম চালু হতে পারে।
মনে করা হচ্ছে, ২০২৫ সালের বাজেটে পুরনো কর ব্যবস্থার ভবিষ্যৎ এবং নতুন কর ব্যবস্থার গ্রহণযোগ্যতা নিয়ে একটি বড় ঘোষণা হতে পারে। একই সাথে এই বাজেট মধ্যবিত্ত এবং বেতনভোগী ব্যক্তিদের উপর বিশেষ গুরুত্ব দেবে বলে প্রত্যাশা করা হচ্ছে। তবে শেষমেশ কি হয়, এখন সেটা দেখার জন্য অপেক্ষা করতে হবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।












Click it and Unblock the Notifications