আদালতে জিতলেও ভবিষ্যৎ অন্ধকার! কী হবে সচিন পাইলটের পরবর্তী পদক্ষেপ?

সচিন পাইলট কি বিজেপিতে যোগ দেবেন নাকি কংগ্রেসের সঙ্গে শান্তি স্থাপন করে ফেরদলে ফিরে যাবেন। নাকি অন্য কোনও দল গঠন করবেন সচিন। রাজস্থানের নাটকের মধ্যে প্রশ্ন একাধিক। সম্প্রতি সচিন পাইলট ও ১৮ জন কংগ্রেস বিধায়কের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপের অভিযোগ তুলে নোটিস পাঠিয়েছিলেন রাজস্থান বিধানসভার স্পিকার।

কিন্তু এর পরে কী?

কিন্তু এর পরে কী?

স্পিকারের সেই নোটিসের বিরোধিতা করে রাজস্থান হাইকোর্টে যান প্রাক্তন সচিন পাইলট ও ১৮ জন বিধায়ক। এরপরই সুপ্রিম কোর্টে যান অধ্যক্ষ। তাঁর বক্তব্য, বিধানসভার বিষয়ে হস্তক্ষেপ করতে পারে না হাইকোর্ট। গতকাল তাঁর আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের তরফে জানিয়ে দেওয়া হয়, সিদ্ধান্ত জানাতে পারবে রাজস্থান হাইকোর্ট। সেই মতো আজ সকালে শুনানি শুরু হয়। আর তাতে জয় হয় সচিনের। কিন্তু এর পরে কী?

দলে থেকেই বিদ্রোহ?

দলে থেকেই বিদ্রোহ?

এদিকে সচিন পাইলট এখনও জনসমক্ষে আসেননি। তবে তিনি স্পষ্ট বলে দেন, 'আমি কোনও দিনই বিজেপিতে যোগ দেব না। আমার নাম বিজেপির সঙ্গে যুক্ত করার পিছনে আমাকে বদনাম করার চাল রয়েছে। হাই কমান্ডের কাছে আমাকে বদনাম করার প্রচেষ্টা করা হচ্ছে।' দীর্ঘ নীরবতা ভেঙে এভাবেই নাম না করে অশোক গেহলটকে আক্রমণ করলেন সচিন পাইলট। এর সঙ্গে ফের জল্পনা শুরু হল, তবে কি পাইলট তাঁর নিজের দল গঠন করবেন? নাকি নিজের বাবা রাজেশের মতো দলে থেকেই বিদ্রোহ করে যাবেন!

নয়া দল গঠন?

নয়া দল গঠন?

আর এত কিছুর মধ্যেই এবার জানা গেল যে সচিন পাইলটের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন সঞ্জয় ঝা ও মুম্বইয়ের নেতা সঞ্জয় নিরুপম। আর এতেই ফের জল্পনা তৈরি হয়েছে, তবে কি কংগ্রেসের হাত ছেড়ে এবার আলাদা দল খুলতে চলেছেন সচিন পাইলট। আর তাঁর নেতৃত্বে সেই দলে যোগ দেবেন, কংগ্রেসে গান্ধী পরিবারতন্ত্রে বিতশ্রদ্ধ রাজনৈতিকরা। এই দলে আরও থাকতে পারেন প্রিয়া দত্ত, জিতিন প্রসাদ, কুলদীপ বিষ্ণোই, অশোক তানওয়ার। তৈরি এমনই জল্পনা।

কংগ্রেসে ফিরবেন সচিন?

কংগ্রেসে ফিরবেন সচিন?

এদিকে সচিনকে দলে পুরনো হালে চাইলেও কংগ্রেস বুঝতে পারছে পথ আলাদা হয়ে গিয়েছে। সচিন হয়ত পুরনো রাস্তায় হাঁটবেন না আর। এই অবস্থায় ভঙ্গুর কংগ্রেস বুঝতে পারছে না কোন পথে সিদ্ধান্ত নিলে রাজস্থানে সরকার বাঁচানো যাবে বা রাজনৈতিক সঙ্কটমুক্তি ঘটবে। জানা গিয়েছে বর্তমান পরিস্থিতিতে কংগ্রেসে ফিরলেও সচিনকে রাজস্থান থেকে সরিয়ে জাতীয় স্তরের কোনও পদে বসানো হবে। এবং সচিনকে ফিরে আসতে হবে নিঃশর্তভাবে।

সিন্ধিয়ার পথে হেঁটে বিজেপিতে?

সিন্ধিয়ার পথে হেঁটে বিজেপিতে?

তবে কংগ্রেসে যদি এভাবে সচিন না ফিরতে চান তবে? টিম রাহুল গান্ধীর অন্ত কি খুব শীঘ্র আসতে চলেছে? গত কয়েকদিন ধরে রাজস্থানের রাজনীতির উথালপাথালে এই প্রশ্নই উঠছে বারবার। ৪ মাস আগেই একদা রাহুল ঘনিষ্ট বলে পরিচিত জ্যোতিরাদিত্য সিন্ধিয়া মধ্যপ্রদেশ কংগ্রেসে ভাঙন ধরিয়ে সরকার তছনছ করে পদ্ম শিবিরে যোগ দিয়েছিলেন। এরই মধ্যে রাজস্থানের সদ্য প্রাক্তন হওয়া উপমুখ্যমন্ত্রী সচিন পাইলটের এই বিদ্রোহ ঘোষণা আসলে রাহুলের বুকেই ছুরিকাঘাত। সেরম হলে বন্ধু সিন্ধিয়াকে অনুসরণ করে গেরুয়া শিবিরেও নাম লেখাতে পারেন সচিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+