প্রতিহিংসার রাজনীতি নীতীশ ও বিজেপির, লালুর সাজা ঘোষণার মাঝেই কড়া আক্রমণে আরজেডি

তখনও সাজা শোনাননি বিচারক। তবে তার আগেই প্রেস কনফারেন্স করে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত লালুপ্রসাদের দল আরজেডি কড়া আক্রমণ শানাল বিহারের শাসক দল জনতা দল ইউনাইটেড ও বিজেপিকে।

দোষী সাব্যস্ত হয়েছেন। তখনও সাজা শোনাননি বিচারক। তবে তার আগেই প্রেস কনফারেন্স করে পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় দোষী সাব্যস্ত লালুপ্রসাদের দল আরজেডি কড়া আক্রমণ শানাল বিহারের শাসক দল জনতা দল ইউনাইটেড ও বিজেপিকে। বিজেপির সঙ্গে সাঁট করেই নীতীশ কুমার লালুকে সাজা পাওয়ানোয় বড় ভূমিকা নিয়েছেন বলে তোপ দেগেছে আরজেডি।

লালুর সাজা ঘোষণার মাঝেই কড়া আক্রমণে আরজেডি

লালুর পুত্র তেজস্বী যাদব অভিযোগ করেন, রাজনীতির আঙিনায় লালুর সঙ্গে পেরে না উঠেই বিরোধী জেডিইউ ও বিজেপি আইনকে কাজে লাগিয়ে লালুকে জেলে পুরে দিতে চাইছে। এই অবস্থা বিহারের মানুষ সহ্য করবে না। নেতিবাচক রাজনীতির বিরুদ্ধে বিহারের মানুষ জবাব দেবে বলেও দাবি করেছেন তিনি।

আইন ব্যবস্থার উপরে পুরো ভরসা দেখিয়ে তেজস্বী বলেছেন, দলের তরফে উচ্চ আদালতে আবেদন করা হবে। রায়ের কপি হাতে আসার পরে জামিনের আবেদন করা হবে ও উচ্চ আদালতে যাওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

লালুর আর এক পুত্র তেজপ্রতাপও সাজা শোনার পর বলেছেন, আইনের উপরে তাদের ভরসা রয়েছে। তাঁরা পালিয়ে যাবেন না। খুব তাড়াতাড়ি জামিনের আবেদন করা হবে ও তাঁর বাবা জামিন পাবেন বলে আশাপ্রকাশ করেছেন তেজপ্রতাপ।

প্রসঙ্গত, লালুপ্রসাদকে দেওঘর ট্রেজারি জালিয়াতি সংক্রান্ত পশুখাদ্য মামলায় সাড়ে তিন বছরের সাজা শুনিয়েছে আদালত। এর ফলে এখনই রাঁচি আদালতে জামিনের আবেদন করতে পারবেন না লালু। উচ্চ আদালতে আপিল করতে হবে। জামিন পেলেও তার আগে অন্তত মাসখানেক জেলেই থাকতে হবে লালুকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+