করোনার মাঝে নতুন আতঙ্ক জিকা, কী এই ভাইরাস, কীভাবে ছড়ায় জেনে নিন বিস্তারিত
করোনার মাঝে নতুন আতঙ্ক জিকা, কী এই ভাইরাস, কীভাবে ছড়ায় জেনে নিন বিস্তারিত
করোনা ভাইরাসের সংক্রমণের মধ্যে আবার কেরলে হানা দিয়েছে জিকা ভাইরাস। মশা বাহিত এই ভাইরাসও ভয়ঙ্কর মারণ। কীভাবে ছড়ায় জিকা ভাইরাস। তার বিস্তারিত তথ্য রইল। কোথা থেকে জিকা ভাইরাসের উৎপত্তি, কী ক্ষতি করতে পারে তা জেনে নিন।

জিকা ভাইরাস কোথায় প্রথম পাওয়া যায়
জিকা ভাইরাস প্রথম পাওয়া যায় মধ্য আফ্রিকা, দক্ষিণ পূর্ব এশিয়া এবং মধ্যওদক্ষিণ আমেিরকার দেশ গুলিতে। ২০২০ সালে এই দেশগুলিতে তাণ্ডব চালিয়েছে বলা চলে জিকা ভাইরাস। বিশেষ করে আফ্রিকায়। মূলত মশাবাহিত রোগ এটি। ডেঙ্গি,চিকুন গুনিয়ার মতই ছড়ায় জিকা ভাইরাস। এডিস মশার মাধ্যমেই জিকা ভাইরাস মানুষের শরীরে ছড়ায়। কাজেই যেখানে ডেঙ্গির প্রবণতা বেশি সেখানে জিকা ভাইরাস ছড়ানোর আশঙ্কা থেকেই যায়। ২০১৬ সাল থেকে এই ভাইরাস ছড়াতে শুরু করেছিল। মূলত মহিলা এবং শিশুদের মধ্যেই বেশি ছড়ায় জিকা ভাইরাস। ১৯১৭ সালে প্রথম জিকা ভাইরাসের সন্ধান মিলেছিল উগান্ডায়। ১৯৫২ সালে প্রথম জিকা ভাইরাস মানুষের মধ্যে সংক্রমণ ঘটাতে পারে সেই তথ্য প্রকাশ্যে আসে।

জিকা ভাইরাসে আক্রান্ত হলে কী হতে পারে
জিকা ভাইরাস তেমন মৃত্যু না হলেও গর্ভস্থ শিশুর বড় ক্ষতি হতে পারে। জিকা ভাইরাসে কেউ আক্রান্ত হয়েছেন তা বোঝা খুব কঠিন। ডেঙ্গির মতোই উপসর্গ দেখা দেয় জিকা ভাইরাসে। সপ্তাহ খানের ধরে জ্বর থাকে। কাজেই আলাদা করে তাকে চিহ্নিত করা পরীক্ষা ছাড়া খুব কঠিন। তবে অন্তঃসত্ত্বারা জিকা ভাইরাসে আক্রান্ত হলে বড় ক্ষতির আশঙ্কা থাকে। গর্ভস্থ শিশুর বড় ক্ষতি হয়।

শিশুদের ক্ষতি
কোনও অন্তঃসত্ত্বা মহিলা জিকা ভাইরাসে আক্রান্ত হলে তার গর্ভস্ত শিশুর ক্ষতি হয়। মূলত শিশুর মস্তিস্কের বিকাশ থমকে যায়। কোনও ক্ষেত্রে সেটা জন্মের সঙ্গে সঙ্গেই ঘটে। কোনওসময় আবার সেটা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে লক্ষ্য করা যায়। অনেক ক্ষেত্রে আবার জিকা ভাইরাসে আক্রান্ত শিশু ২ বছর বয়সে মারাও যায়।

কীভাবে ছড়ায়
জিকা ভাইরাস তেমন সংক্রমক নয়। তবে এডিস মশার কামড় থেকেই জিকা ছড়ােত পারে। জিকা ভাইরাসে আক্রান্ত মহিলা অথবা পুরুষের সঙ্গে সহবাস করে তার সংক্রমণের সম্ভাবনা থাকে। কাজেই মশার কামড় যাতে কোনও ভাবেই না খেতে হয় সেবিষয়ে অত্যন্ত সতর্ক থাকতে হবে। মশারি টাঙিয়ে ঘুমোনো। মশা মারার ধূপ ব্যবহার করা। শিশুদের মশার কামড় থেকে দূরে রাখা। এবং জিকা ভাইরাসে আক্রান্ত মহিলা বা পুরুষ যেন সহবাস না করেন সেদিকে সতর্ক থাকা।












Click it and Unblock the Notifications